Dailyhunt
Chandranath Rath Case: চন্দ্রনাথ রথকে হ*ত্যা করে কোন দিকে গেল আততায়ীরা? চাঞ্চল্যকর তথ্য

Chandranath Rath Case: চন্দ্রনাথ রথকে হ*ত্যা করে কোন দিকে গেল আততায়ীরা? চাঞ্চল্যকর তথ্য

লকাতা: ঘটনাস্থল থেকে বেরিয়ে কোন দিকে গেল আততায়ীরা? একাধিক রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে যশোহর রোড ২৫০ থেকে ৩০০ মিটার।

তদন্তকারীদের অনুমান, যশোহর রোডে উঠে একটি দিক চলে গেছে বারাসতের দিকে। বাঁ দিকে এয়ারপোর্ট, বাঁ দিকে গেলে দুটো হাইওয়ে ধরা যাবে- একটা কল‍্যাণী এক্সপ্রেসওয়ে, আর একটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।

বারাসাত হয়েও কল্যাণী এক্সপ্রেসওয়ে বা আমডাঙা রুট হয়ে নদিয়ার দিকে যাওয়া যাবে। সেই সঙ্গে বসিরহাট ও বনগাঁ রুটেও খুব সহজে চলে যাওয়া সম্ভব বারাসত হয়ে। এই রুটগুলোর রাস্তা ব্যবহার করা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় একটি চার চাকা গাড়ি, দুটো বাইক ব্যবহার করে আততায়ীরা। ব্যবহৃত চার চাকা গাড়ির নম্বর প্লেটের সঙ্গে গাড়ির চ‍্যাসিজ নম্বরও বদলানো হয়েছে। চ‍্যাসিজ নম্বর বিকৃত করা হয়েছে। ইঞ্জিন ও গাড়ির ভিতরে থাকা দুটো জায়গা লেখা চ‍্যাসিজ নম্বর ঘষে তুলে ফেলা হয়েছে।

আরও জানা গিয়েছে, দোলতলা সাহারা ব্রিজের কাছে বিকেল ৩টে ৫৭ মিনিট নাগাদ দেখা গেছে চার চাকা গাড়িটি। যে দুটো বাইক ব‍্যবহার করা হয়েছে, নম্বর প্লেটগুলো ভুয়ো বলে মনে করা হচ্ছে। পুলিশের দাবি, পরিকল্পনা করেই গাড়ি ও বাইকের ভুয়ো নম্বর ব্যবহার করা হয়েছে। এমন কি যে চার চাকা গাড়ি ব্যবহার করা হয়েছে, তার আসল নম্বর ও মালিকের পরিচয় যাতে না জানা যায় তার জন‍্য চ‍্যাসিজ নম্বর ঘষে দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali