Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Driving License : ট্রাফিক পুলিশ কতবার চালান কাটলে আপনার লাইসেন্স বাতিল হতে পারে? অনেকেই জানেন না এই নিয়ম

Driving License : ট্রাফিক পুলিশ কতবার চালান কাটলে আপনার লাইসেন্স বাতিল হতে পারে? অনেকেই জানেন না এই নিয়ম

লকাতা : বারবার ট্রাফিক আইন ভেঙে চালান কাটা এবং পরে জরিমানা দিয়ে দেওয়া-অনেক চালকের কাছেই এটি যেন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এই গাফিলতি আর বেশিদিন চলবে না। কারণ এখন শুধু জরিমানাই নয়, সরাসরি ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে।

২০২৬ সাল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, যারা বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচটি চালান কাটলেই ভুগতে হবে

কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট-এর নতুন নিয়ম অনুযায়ী, ১লা জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যদি কোনও চালকের বিরুদ্ধে এক বছরের মধ্যে পাঁচ বা তার বেশি ট্রাফিক চালান হয়, তাহলে সেটিকে গুরুতর আইনভঙ্গ হিসেবে ধরা হবে।

এমন ক্ষেত্রে পরিবহন দফতর (Transport Department) সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে। তবে লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহন দফতর (RTO)। সেই সঙ্গে সংশ্লিষ্ট চালককে নিজের বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার সুযোগও দেওয়া হবে।

আধার সংযুক্ত হওয়ায় বদলে গেছে পুরো ব্যবস্থা

এতদিন অনেক চালক বিভিন্ন শহরে ট্রাফিক আইন ভেঙে চালান কেটেও সহজেই পার পেয়ে যেতেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। ড্রাইভিং লাইসেন্স আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হওয়ায়, দেশের যেকোনও প্রান্তে ট্রাফিক আইন ভাঙলে তার রেকর্ড সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট চালকের প্রোফাইলে যুক্ত হয়ে যায়।

এছাড়া ই-চালান ব্যবস্থা এখন সম্পূর্ণভাবে 'বাহন' (Vahan) এবং 'সারথি' (Sarathi) পোর্টালের সঙ্গে সংযুক্ত। ফলে একজন চালকের সমস্ত ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য এক জায়গায় সংরক্ষিত থাকে।

২৪ ঘণ্টা নজর রাখছে AI ক্যামেরা

এখন আর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে থাকলেই কেবল চালান কাটা হবে-এমন নয়। এআই-ভিত্তিক স্মার্ট ক্যামেরা সারাক্ষণ রাস্তার উপর নজর রাখছে এবং কোনও হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ই-চালান তৈরি করছে। ফলে "কেউ দেখছে না"-এই ধারণা আর কাজ করবে না।

বারবার নিয়মভঙ্গকারীদের ওপর নজর সরকারের

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মোট ট্রাফিক আইন লঙ্ঘনের প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী মাত্র ২০ শতাংশ চালক, যারা বারবার একই ভুল করেন এবং শুধু জরিমানা দিয়েই দায় এড়িয়ে যান। সরকারের মতে, লাইসেন্স বাতিল হওয়ার ভয় না থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। তাই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

লাইসেন্স বাতিলের পর গাড়ি চালালে বড় জরিমানা

যদি কোনও ব্যক্তি লাইসেন্স বাতিল হওয়ার পরও গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে মোটর ভেহিকল (সংশোধনী) আইন, ২০১৯ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তাই এখন থেকে শুধু সময়মতো চালান পরিশোধ করাই নয়, ট্রাফিক নিয়ম মেনে চলাও আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali