Dailyhunt
'এমন সিনেমাটিক অভিজ্ঞতা আগে কখনও দেখিনি', 'ধুরন্ধর' ছবির প্রশংসায় কোহলি-অনুষ্কা

'এমন সিনেমাটিক অভিজ্ঞতা আগে কখনও দেখিনি', 'ধুরন্ধর' ছবির প্রশংসায় কোহলি-অনুষ্কা

ক্স অফিসে কামাল করছে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। প্রথম পার্টের থেকেও দ্বিতীয় পার্ট বেশি পছন্দ করছেন অনেকেই। এবার এই সিনেমার প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বিরাট। কোহলি জানিয়েছেন, এই ধরনের সিনেমার অভিজ্ঞতা তিনি আগে কখনও পাননি।

ছবির গল্প, উপস্থাপনা এবং অভিনয়-সব মিলিয়ে এটি তার কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে।

ছবিটি দেখার পর তিনি সোশ্যাল নিজের অনুভূতি প্রকাশ করেন। সেখানে তিনি ছবির পরিচালক আদিত্য ধরের সৃজনশীলতা ও সাহসী চিন্তাধারার প্রশংসা করেন। কোহলির মতে, এই ধরনের কাজ করতে গেলে যে দৃঢ় বিশ্বাস দরকার, তা পরিচালক দারুণভাবে দেখিয়েছেন। তার এই মন্তব্যে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

ছবির প্রধান অভিনেতা রণবীর সিংয়ের অভিনয় কোহলিকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তিনি বলেন, রণবীর নিজের অভিনয়ের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। ছবির অন্যান্য অভিনেতারাও ভালো অভিনয় করেছেন, তবে রণবীরের পারফরম্যান্স আলাদা করে নজর কেড়েছে। তার অভিনয় দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলেই মনে করছেন কোহলি।

ছবির আবেগঘন গল্প এবং আকর্ষণীয় উপস্থাপনা নিয়ে কোহলি জানান, প্রায় চার ঘণ্টার এই ছবি তাকে এক মুহূর্তের জন্যও বিরক্ত করেনি। বরং শুরু থেকে শেষ পর্যন্ত তিনি পুরোপুরি ছবির সঙ্গে যুক্ত ছিলেন। এতে বোঝা যায়, ছবিটি দর্শকদের মনোযোগ ধরে রাখতে কতটা সফল হয়েছে। অন্যদিকে অনুষ্কা শর্মাও এই ছবির প্রশংসা করেছেন এবং এটিকে রণবীরের কেরিয়ারের সেরা কাজ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি ছবির অন্যান্য অভিনেতাদেরও তিনি সাধুবাদ জানান।

একই সময়ে ক্রিকেট মাঠেও কোহলির পারফরম্যান্স ভালো যাচ্ছে। মরশুমের শুরুতেই তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন, যা তার দলের জন্য বড় ভরসা। গোটা আইপিএলে নিজের সেরাটা দিতে ও আরসিবিকে আরও একবার চ্যাম্পিয়ন করাই লক্ষ্য বিরাটের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali