Dailyhunt
'এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে খুন...' চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় জানালেন শুভেন্দু, দলের কর্মীদের শান্ত থাকার বার্তা

'এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে খুন...' চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় জানালেন শুভেন্দু, দলের কর্মীদের শান্ত থাকার বার্তা

লকাতা:শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন ! বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর এক যুবকও ছিলেন। তাঁর নাম বুদ্ধদেব বেরা। তাঁদের দু'জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে রেইকি করে পরিকল্পনামাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে মধ্যমগ্রামের হাসপাতাল থেকে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, মৃতের পরিবারের ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল।

চন্দনাথ রথের ফ্ল্যাটের ৫০ মিটারের মধ্যেই গুলি করে তাঁকে খুন করা হয়। বাড়ি ঢোকার মুখেই আততায়ীরা অপেক্ষা করছিল । একটি ছোট গাড়ি আগে থেকে দাঁড়িয়ে ছিল । স্করপিও আসতেই পথ আটকে পরপর গুলি করে বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । পুলিশ জানিয়েছে, একাধিক সিসিটিভির ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে যে গুলি করে আততায়ীরা পালিয়ে যায় ।

শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় বলেন, ''এই মুহূর্তে আমরা চূড়ান্ত কিছু বলছি না । ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এডিজি এবং আইজি-কে নিয়ে নিজে এসেছিলেন । তাঁরা আমাকে এবং সুকান্তবাবুকে আশ্বস্ত করেছেন, পুলিশ সিসিটিভি-র সূত্রে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে । খুব শিগগরিই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও আমাদের আশ্বস্ত করা হয়েছে । এটা ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত খুন । গত দু-তিন দিন ধরে রেইকি করা হয়েছিল ভুয়ো নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে । আমরা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব আইন হাতে তোলার দরকার নেই । দু-তিন দিনের মধ্যেই বিজেপি সরকার দায়িত্ব নেবে । এই ঘটনা যাতে অভয়ার মতো বিচারহীন না হয়ে থাকে, সেই ব্যবস্থা আমরা করব । আমরা মনে করি এর সঙ্গে হয়তো রাজনীতির যোগ থাকতে পারে । তবে আমরা এখনই চূড়ান্ত কিছু বলছি না । চন্দ্রর পরিবারের দায়িত্ব আমরা নেব । তৃণমূল কী বলেছে, আমরা তার উত্তর দেব না । আমরা পুলিশের ডিজি-র উপরে আস্থা রাখছি ।''

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali