Dailyhunt
Falta Repoll Update: গোটা ফলতা বিধানসভায় ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন! সোমবার রাজ্যের ২৯৩ আসনে ফল ঘোষণা, বেনজির সিদ্ধান্ত কমিশনের

Falta Repoll Update: গোটা ফলতা বিধানসভায় ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন! সোমবার রাজ্যের ২৯৩ আসনে ফল ঘোষণা, বেনজির সিদ্ধান্ত কমিশনের

লকাতা : গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে। ফলে আগামী সোমবার রাজ্যের ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে। ফলতা বিধানসভার ফল ঘোষণা হবে আগামী ২৪ মে।

এ দিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল ফলতায় ভোগ্রহণের দিন যে অনিয়মের অভিযোগগুলি উঠেছিল, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই ওই বিধানসভার সমস্ত বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২১ মে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগণনা এবং ফল ঘোষণা হবে ২৪ মে।

উত্তর প্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সংঘাতের জেরে আগে থেকেই সংবাদ শিরোনামে ছিল ফলতা। সেই বিধানসভার গোটা ভোট প্রক্রিয়াই বাতিল করে দিল কমিশন।

শনিবার রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছিলেন, ফলতায় পনর্নির্বাচন নিয়ে রবিবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন। ফলতার ৫৯ থেকে ৬০টি বুথে পুনর্নিবাচনের প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে গোটা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল, খুব বেশি অশান্তি হলে কিছু আসনের ফল প্রকাশ আটকে দেওয়া হতে পারে। সেরকমই পদক্ষেপ করল কমিশন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali