Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Fifa World Cup 2026 : ৪৮ দেশের মধ্যে বাকি ৮, জমে গেল বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে!

Fifa World Cup 2026 : ৪৮ দেশের মধ্যে বাকি ৮, জমে গেল বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে!

য়াদিল্লি : এবারের বিশ্বকাপ স্পেশাল। এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। তবে ৪০টি দেশ আপাতত আউট। রইল বাকি ৮টি দেশ। তারাই খেলবে কোয়ার্টার ফাইনাল। লড়াই, স্বপ্নভঙ্গ ও বিতর্কের পর বিশ্বকাপ এখন প্রায় শেষ পর্যায় পৌঁছেছে।

শেষ ষোলোয় যে কটা ম্যাচ হল, তার মধ্যে সবথেকে বেশি নাটকীয়তা দেখা গেল মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচে।

মিশরের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল।

যদিও এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মিশরের একটি গোল বাতিল করেন রেফারি। সেই বাতিল হওয়া গোল নিয়ে বিতর্ক। এর পর আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে মিশর।

স্পেন, ফ্রান্সের মতো দল এবার ফেভারিট-

স্পেন এবারের বিশ্বকাপের ফেভারিট, এমনই দাবি করেছিলেন অনেকে। তারাও উঠেছে কোয়ার্টারে ফাইনালে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা যে কঠিন প্রতিপক্ষ, তা আর বলার অপেক্ষা রাখে না। বেলজিয়াম হারায় মার্কিন যুক্তরাষ্ট্রকে। ৪-১ গোলে। তারাও জায়গা করে নিয়েছে শেষ আটে।

শেষ আটে জায়গা পাকা করেছে ফ্রান্সও। প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলের জয় পায় তারা। ২০২২ সালের রানার্সআপরা সহজেই উঠেছে শেষ আটে। এবার তাদের প্রতিপক্ষ মরক্কো। তারা আবার শেষ আটে উঠেছে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে।

ইংল্যান্ডকে যথেষ্ট লড়াই করতে হয়েছিল-

ইংল্যান্ড টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছিল। তবে হ্যারি কেইনদের যথেষ্ট লড়াই করতে হয়েছে। এবার তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেওয়া নরওয়ে। উল্লেখ্য, আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় নরওয়ে, ২-১ গোলে।

কোয়ার্টার ফাইনালের সূচি-

বৃহস্পতিবার, ১০ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
রাত দেড়টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস

শুক্রবার, ১১ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
রাত সাড়ে বারোটা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া

শনিবার, ১২ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড
রাত আড়াইটে
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

রবিবার, ১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
সকাল সাড়ে ছটা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali