Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Fifa World Cup 2026 : ৫ দিন বাকি বিশ্বকাপ শুরু হতে, ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের ম্যাচ কবে, ক'টার সময়? দেখে নিন

Fifa World Cup 2026 : ৫ দিন বাকি বিশ্বকাপ শুরু হতে, ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের ম্যাচ কবে, ক'টার সময়? দেখে নিন

লকাতা : আর পাঁচদিন বাকি ফুটবল বিশ্বকাপ শুরু হতে। ভারতে জি নেটওয়ার্ক ফুটবল বিশ্বকাপের সম্প্রচার করবে। বিশ্বকাপ ২০২৬ নিয়ে এরই মধ্যে উন্মাদনা তুঙ্গে। ২০২৬ সালের এই আসর যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতে বসে ম্যাচ দেখতে হলে উঠতে হবে ভোরবেলায়।

ব্রাজিল আর আর্জেন্তিনাকে সমর্থনের জন্য ভাগ হয়ে যায় সমর্থকরা। ব্রাজিল এবার বিশ্বকাপে রয়েছে গ্রুপ C-তে। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সূচি-

১৪ জুন, রবিবার: বনাম মরক্কো, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, রাত সাড়ে তিনটে

২০ জুন, শনিবার: বনাম হাইতি, লিনকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া, ভোর সাড়ে ৬টা

২৫ জুন, বৃহষ্পতিবার: বনাম স্কটল্যান্ড, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, রাত সাড়ে তিনটে (ভারতীয় সময় অনুযায়ী)।

এবারের বিশ্বকাপে 'জে' গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের সঙ্গে একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সূচি-

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া - ১৭ জুন, ভোর ৬.৩০ মিনিট

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া - ২২ জুন, রাত ১০.৩০ মিনিট

আর্জেন্টিনা বনাম জর্ডন - ২৮ জুন, সকাল ৭.৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)।

২০২৬ বিশ্বকাপে 'কে' গ্রুপে রয়েছে পর্তুগাল। একই গ্রুপে রোনাল্ডোদের সঙ্গে রয়েছে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। পর্তুগাল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে।

পর্তুগালের তিনটি ম্যাচের সূচি-

পর্তুগাল বনাম কঙ্গো - ১৭ জুন, রাত ১০.৩০ মিনিট

পর্তুগাল বনাম উজবেকিস্তান - ২৩ জুন, রাত ১০.৩০ মিনিট

পর্তুগাল বনাম কলম্বিয়া - ২৮ জুন, ভোর ৫.০০ (ভারতীয় সময় অনুযায়ী)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali