Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Fifa World Cup 2026 : ভারতীয় সময়ে এবার ফুটবল বিশ্বকাপের ম্যাচ শুরু কখন? কোন চ্যানেলে দেখবেন? রইল সমস্ত তথ্য

Fifa World Cup 2026 : ভারতীয় সময়ে এবার ফুটবল বিশ্বকাপের ম্যাচ শুরু কখন? কোন চ্যানেলে দেখবেন? রইল সমস্ত তথ্য

লকাতা : আইপিএল শেষ হতেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলির সম্প্রচার নিয়ে ইতিমধ্যে ভারতীয় দর্শকদের জন্য বড় সুখবর এসেছে। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়ায় সময়ের পার্থক্যের কারণে বেশ কয়েকটি ম্যাচ গভীর রাত বা ভোরবেলায় দেখতে হবে।

ভারতীয় সময় অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি রাত ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন, তবে ভারতীয় দর্শকদের জন্য প্রথম ম্যাচ দেখা যাবে ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে।

অনেক ম্যাচ দেখতে রাত জাগতে হবে-

গ্রুপ পর্ব ও নকআউটের একাধিক ম্যাচ শুরু হবে রাত ১টা ৩০ মিনিট, ৩টা ৩০ মিনিট, ৪টা ৩০ মিনিট, সকাল ৬টা ৩০ মিনিট এবং ৭টা ৩০ মিনিটে। ফলে ফুটবলপ্রেমীদের অনেক রাত জেগে ম্যাচ দেখতে হবে।

তবে কিছু আকর্ষণীয় ম্যাচ তুলনামূলক সুবিধাজনক সময়েও অনুষ্ঠিত হবে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া এবং পর্তুগাল বনাম উজবেকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে।

কোথায় দেখা যাবে ম্যাচ?

ভারতে ফুটবল বিশ্বকাপের সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে Zee Entertainment Enterprises Limited। আট বছরের দীর্ঘ চুক্তির মাধ্যমে সংস্থাটি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের সম্প্রচার করবে।

টেলিভিশনে নতুন ইউনাইটেড স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে ম্যাচগুলি সরাসরি দেখানো হবে। পাশাপাশি মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপে দর্শকরা ZEE5 অ্যাপের মাধ্যমে সব ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

ফিফা এবং জি নেটওয়ার্কের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে একটি আট বছরের ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ২০৩৪ সাল পর্যন্ত ভারতের বাজারে ফিফার প্রধান সব টুর্নামেন্ট দেখানোর একচেটিয়া মিডিয়া স্বত্ব পেয়েছে জি।

এই চুক্তির আওতায় মোট ৩৯টি ফুটবল প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ ও ২০৩০ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ সালের মহিলাদের ফিফা বিশ্বকাপ। এই চুক্তির ফলে ২০৩৪ পর্যন্ত ফিফার প্রায় সব প্রধান টুর্নামেন্ট, পাশাপাশি বিভিন্ন ডকুমেন্টারি ও বিশেষ কনটেন্ট ভারতে প্রচারের অধিকার জি-এর হাতে থাকবে।

এই দীর্ঘমেয়াদি চুক্তির ফলে জি নেটওয়ার্ককে ভারতের ফুটবলের প্রধান সম্প্রচার কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে। এখানে বিভিন্ন বয়সভিত্তিক ও আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখানো হবে, যেমন-

ফিফা অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ (২০২৬-২০৩৪) ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ (২০২৬-২০৩৪) ফিফা অনূর্ধ্ব-২০ পুরুষ বিশ্বকাপ (২০২৭, ২০২৯, ২০৩১, ২০৩৩) ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ (২০২৬, ২০২৮, ২০৩০, ২০৩২, ২০৩৪) ফিফা ফুতসাল পুরুষ বিশ্বকাপ (২০২৮, ২০৩২) ফিফা ফুতসাল মহিলা বিশ্বকাপ (২০২৯, ২০৩৩) ফিফা মহিলা বিশ্বকাপ (২০২৭) ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ (২০২৬-২০৩০) পাশাপাশি ২০২৬ ও ২০৩০ ফিফা বিশ্বকাপও এখানে সম্প্রচারিত হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali