Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Indian Railway: শিয়ালদহে বড় ব্লকের সুযোগে হাওড়ায় 'শ্যাডো ব্লক', অতিরিক্ত ভোগান্তি ছাড়াই ট্র্যাক ও ওভারহেড পরিকাঠামোর বড়সড় সংস্কার পূর্ব রেলের

Indian Railway: শিয়ালদহে বড় ব্লকের সুযোগে হাওড়ায় 'শ্যাডো ব্লক', অতিরিক্ত ভোগান্তি ছাড়াই ট্র্যাক ও ওভারহেড পরিকাঠামোর বড়সড় সংস্কার পূর্ব রেলের

লকাতা: শিয়ালদহ ডিভিশনে ৫ জুলাই বড় ধরনের ইঞ্জিনিয়ারিং ব্লক চলার সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশন অত্যন্ত পরিকল্পিতভাবে কার্যকর করল 'শ্যাডো ব্লক' বা কৌশলগত সমান্তরাল ব্লক। এর ফলে নিত্যযাত্রীদের জন্য অতিরিক্ত কোনও পরিষেবা ব্যাহত না করেই ট্র্যাক ও ওভারহেড বিদ্যুৎ পরিকাঠামোর একাধিক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ডিআরএমের তত্ত্বাবধানে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ

হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) বিশাল কাপুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বৃহৎ ইঞ্জিনিয়ারিং ও ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কাজ সম্পন্ন হয়। পরিকল্পনা অনুযায়ী ৬টি টাওয়ার ওয়াগনের সাহায্যে মোট ১০টি শ্যাডো ব্লক ব্যবহার করে একাধিক গুরুত্বপূর্ণ ওভারহেড সরঞ্জামের সংস্কার করা হয়।

এই অভিযানে প্রতিস্থাপন করা হয়েছে-

১,০১৮ মিটার জীর্ণ কন্টাক্ট ওয়্যার (সর্বনিম্ন ব্যাস ৮.৪২ মিমি) ১,২০৭ মিটার কন্টাক্ট ওয়্যার (সর্বনিম্ন ব্যাস ৮.৬৪ মিমি) আরও ৪০০ মিটার কন্টাক্ট ওয়্যার (সর্বনিম্ন ব্যাস ৮.৫৮ মিমি) ওভারহেড সরঞ্জামের বড়সড় সংস্কার…

শ্যাডো ব্লকের সময় ওভারহেড ইকুইপমেন্টের নির্ভরযোগ্যতা বাড়াতে একাধিক রক্ষণাবেক্ষণের কাজও সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • ৭৮টি স্থানে এসি ওভারহেড ইকুইপমেন্টের বার্ষিক ওভারহলিং
  • ৩টি ক্রসওভারের বার্ষিক ওভারহলিং
  • ১টি টার্নআউটের বার্ষিক ওভারহলিং
  • ১টি ক্যাটেনারি স্ট্র্যান্ড কাট মেরামত
  • ৫টি সেকশন ইনসুলেটরের বার্ষিক ওভারহলিং
  • ২টি আইসোলেটরের বার্ষিক ওভারহলিং
  • ভট্টনগর সাব-সেকশনিং সুইচিং পোস্টে ১টি গ্যান্ট্রির বার্ষিক ওভারহলিং
  • ১টি ইনসুলেটর প্রতিস্থাপন

রেল সূত্রের দাবি, এই কাজগুলির ফলে ওভারহেড তারে আকস্মিক ত্রুটির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং ট্রেন চলাচল আরও নির্ভরযোগ্য হবে।

ট্র্যাক শক্তিশালীকরণে আধুনিক যন্ত্রের ব্যবহার

একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (পার্মানেন্ট ওয়ে), ডানকুনির অধীনে ব্যাপক ট্র্যাক নবীকরণের কাজও করা হয়েছে।

ক্যালকাটা কর্ড লিঙ্ক ওয়েস্ট-ভট্টনগর-বাল্টিকুড়ি ডাউন অ্যাভয়েডেন্স লাইনে সকাল ৭টা ২০ মিনিট থেকে শুরু হওয়া ট্রাফিক ব্লকের সময়-

  • PQRS প্রযুক্তির মাধ্যমে ৩৫৪ মিটার কমপ্লিট ট্র্যাক রিনিউয়াল
  • ১ সেট থিক ওয়েব সুইচ এক্সপেনশন জয়েন্ট প্রতিস্থাপন
  • ব্যালাস্ট ক্লিনিং মেশিন দিয়ে ৩৬৪ মিটার ডিপ স্ক্রিনিং
  • মাল্টি-পারপাস ট্যাম্পিং মেশিনে ৯২৮ মিটার ট্র্যাক প্যাকিং
  • অতিরিক্ত ৮৬ মিটার রেল প্রতিস্থাপন
  • ১২টি অ্যালুমিনো-থার্মিট ওয়েল্ডিং সম্পন্ন করা হয়েছে

ডানকুনি সেকশনেও ব্যাপক কাজ

ক্যালকাটা কর্ড লিঙ্ক ওয়েস্ট-ডানকুনি জংশন সেকশনেও দুটি মাল্টি-পারপাস ট্যাম্পিং মেশিন এবং একটি ডুওম্যাটিক মেশিন ব্যবহার করে ট্র্যাক রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

  • এর মধ্যে রয়েছে-
  • আপ ক্যালকাটা কর্ড লাইনে ২.৫৩ কিলোমিটার ট্যাম্পিং
  • ডাউন ক্যালকাটা কর্ড লাইনে ২.৭৮ কিলোমিটার ট্যাম্পিং
  • ২ সেট থিক ওয়েব সুইচ (63A ও 65A) প্রতিস্থাপন
  • ৭০ মিটার রেল নবীকরণ

রেল কর্তৃপক্ষের মতে, এই আধুনিক যান্ত্রিক রক্ষণাবেক্ষণের ফলে ট্র্যাকের ক্ষয় কমবে, গতিনিষেধের প্রয়োজন কমবে এবং যাত্রীরা আরও মসৃণ ও ঝাঁকুনিহীন ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।

'যাত্রীদের অতিরিক্ত ভোগান্তি ছাড়াই সম্পন্ন হয়েছে গুরুত্বপূর্ণ কাজ'

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, "শিয়ালদহে ব্লক চলাকালীন একই সময়ে হাওড়ায় পরিকল্পিতভাবে শ্যাডো ব্লক কার্যকর করে আমরা যাত্রীদের অতিরিক্ত কোনও ভোগান্তি ছাড়াই গুরুত্বপূর্ণ ট্র্যাক ও ওভারহেড পরিকাঠামোর আধুনিকীকরণ করেছি। এই কৌশলগত রক্ষণাবেক্ষণ ভবিষ্যতে আরও নিরাপদ, মসৃণ এবং সময়ানুবর্তী ট্রেন পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali