Dailyhunt
Indian Railways:রোলিং স্টকের অবস্থা পর্যবেক্ষণের জন্য 'পোর্টেবল ভাইব্রেশন মনিটরিং সিস্টেম' চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে

Indian Railways:রোলিং স্টকের অবস্থা পর্যবেক্ষণের জন্য 'পোর্টেবল ভাইব্রেশন মনিটরিং সিস্টেম' চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে

সম: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা কোচিং ডিপোতে পরবর্তী প্রজন্মের 'বন্দে ভারত স্লিপার' ট্রেনগুলির রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার লক্ষ্যে, নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একগুচ্ছ উন্নত প্রযুক্তিগত ব্যবস্থা চালু করার মাধ্যমে একটি বিশাল মাইলফলক অর্জন করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং উন্নত বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে তৈরি, এই ব্যবস্থাগুলির একটি স্মার্ট 'এয়ার স্প্রিং মনিটরিং সিস্টেম', রিয়েল-টাইম ডায়গনস্টিকের জন্য একটি 'পোর্টেবল ভাইব্রেশন মনিটরিং সিস্টেম' এবং দেশীয়ভাবে নির্মিত একটি 'এক্সটার্নাল পিট পাওয়ার সাপ্লাই ও প্রি-কুলিং সিস্টেম' অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতের প্রথম 'বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস' এই বছরের জানুয়ারি মাস থেকে কামাখ্যা ও হাওড়ার মধ্যে চলাচল শুরু করেছে, যা বিশ্বমানের ও আরামদায়ক রেলযাত্রার এক নতুন যুগের সূচনা করেছে। এরই ধারাবাহিকতায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অত্যাধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার করে নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত উন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উদ্ভাবনী ও স্থায়ী কার্যপদ্ধতি গ্রহণ করা ক্রমবর্ধমান ক্ষমতা, হাই-স্পীড ও প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলির রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই সমস্ত অত্যাধুনিক ব্যবস্থাগুলি সম্মিলিতভাবে সুরক্ষা বৃদ্ধি করে, রক্ষণাবেক্ষণের দক্ষতা উন্নত করে এবং বন্দে ভারত স্লিপার কোচগুলির নির্ভরযোগ্য ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন পরিচালনা নিশ্চিত করে।

প্রযুক্তিগত ক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রিয়েল-টাইম ভিত্তিতে রোলিং স্টকের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রথমবারের মতো একটি 'পোর্টেবল ভাইব্রেশন মনিটরিং সিস্টেম' চালু করেছে। বর্তমান সময়ে কামাখ্যা ডিপোতে বন্দে ভারত স্লিপার রেকগুলির জন্য এই ব্যবস্থাটি সম্ভাব্য সমস্যাগুলিকে আগভাগে শনাক্ত করতে এবং সময়মতো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করে। এর ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কম হয় এবং যাত্রীদের জন্য একটি নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত হয়।

একটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে, কোচগুলির স্মার্ট ও অবস্থা-ভিত্তিক পর্যবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে 'এয়ার স্প্রিং মনিটরিং সিস্টেম' চালু করা হয়েছে। এই ব্যবস্থাটি উন্নত অ্যাকোস্টিক ইমেজিং কৌশলের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্যারামিটারসমূহের নিরন্তর ট্র্যাকিং, বিসঙ্গতিসমূহের শীঘ্র শনাক্তকরণ এবং সুনির্দিষ্ট যাচাইকরণ নিশ্চিত করে। এই পূর্বানুমান-ভিত্তিক ও তথ্য-নির্ভর পদ্ধতিটি পরিচালনগত নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে, সুরক্ষার মান সুদৃঢ় করে এবং যাত্রীদের জন্য একটি সুগম, আরামদায়ক ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে।

আরেকটি যুগান্তকারী পদক্ষেপেরে অধীনে, একটি 'এক্সটার্নাল পিট পাওয়ার সাপ্লাই' এবং 'প্রি-কুলিং সিস্টেম' সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডিজাইন ও বাস্তবায়ন করা হয়েছে, যা নিরাপদ ও দক্ষ রক্ষণাবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ব্যবস্থা ওএইচই শাটডাউনের সময় এইচিভএসি, লাইটিং এবং ডায়াগনস্টিকসের মতো অপরিহার্য অনবোর্ড সিস্টেমগুলিতে বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে বন্দে ভারত স্লিপার কোচগুলির সুরক্ষিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে।
এই পদক্ষেপগুলি অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ, সুরক্ষা কাঠামো শক্তিশালী এবং উন্নত বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে যাত্রীদের জন্য একটি উন্নত ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali