Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2026 : আইপিএল ২০২৬ শুরুই হল না এখনও, কে চ্যাম্পিয়ন হবে ভবিষ্যদ্বাণী হয়ে গেল! আকাশ চোপড়ার চমকে দেওয়া দাবি

IPL 2026 : আইপিএল ২০২৬ শুরুই হল না এখনও, কে চ্যাম্পিয়ন হবে ভবিষ্যদ্বাণী হয়ে গেল! আকাশ চোপড়ার চমকে দেওয়া দাবি

লকাতা : ২০২৬ আইপিএল মরশুম শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। আর এরই মধ্যে নানা ধরনের ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ইতিমধ্যেই সঞ্জু স্যামসনকে এই মরশুমে অরেঞ্জ ক্যাপ জেতার সম্ভাব্য দাবিদার হিসেবে মনে করছেন।

চোপড়ার মতে, সঞ্জু টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত ফর্মে ছিলেন।

সেই ফর্ম তিনি আইপিএলেও ধরে রাখবেন। আর যদি তা হয়, তা হলে তা চেন্নাই দলের জন্য বড় সুবিধা হয়ে দাঁড়াতে পারে। সঞ্জু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে 'মাস্ট-উইন' ম্যাচগুলোতে ভারতের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তিনি অপরাজিত ৯৭ রান করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন।

এর পর গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তিনি জ্বলে ওঠেন এবং ৮৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেন এবং ঝোড়ো ৮৯ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। চোপড়ার দাবি, জসপ্রীত বুমরাহ সর্বাধিক উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। ফাইনালে তিনি চারটি উইকেট নিয়ে ভারতকে শিরোপা জিততে সহায়তা করেন।

চোপড়া তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী-কেও উদীয়মান খেলোয়াড় পুরস্কারের দাবিদার বলে মনে করেন।। এছাড়াও তিনি প্লে-অফের জন্য চারটি দলও বাছাই করেছেন। তাঁর মতে, ফাইনালে পৌঁছবে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস।

আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেছেন, দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৬ জিতবে। যদি তা ঘটে, তবে এটি ক্যাপিটালসের জন্য প্রথম আইপিএল শিরোপা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali