Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'জেন Z তো! তাই কানে হেডফোন দিয়েই...', পথ নিরাপত্তা সপ্তাহে রাস্তা পেরোতে গিয়ে আজব উত্তর পথচারীর

'জেন Z তো! তাই কানে হেডফোন দিয়েই...', পথ নিরাপত্তা সপ্তাহে রাস্তা পেরোতে গিয়ে আজব উত্তর পথচারীর

লকাতা: 'সারাবছর ধরে রোড সেফটি চলে। কিন্তু এক সপ্তাহ ধরে চলবে পথ নিরাপত্তা সপ্তাহ।' মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই বড় অভিযান শহরে। এই অভিযান মানুষের নিরাপত্তার জন্য বেশি। পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে এসে এমনটাই ঘোষণা করেছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। কিন্তু শহরের রাস্তায় কী ছবি দেখা গেল আজ পথ নিরাপত্তা সপ্তাহের চতুর্থ দিনে?

ইএম বাইপাসের গুরুত্বপূর্ণ ক্রসিং রুবি মোড়। দক্ষিণ থেকে উত্তরমুখী বাস স্টপেজে দু দুটি প্যাসেঞ্জার সেল্টার রয়েছে। একটিতে তোষক ঝুলছে আর অন্যটি ফাঁকা ও নোংরা। আর যাত্রীরা সেল্টার ছেড়ে ক্রসিং-এর মুখে এসে দাঁড়াচ্ছেন। নানা জনের নানা যুক্তি। পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতার অভাব অনেকেই স্বীকার করছেন। তবে সকলেই দাঁড়িয়েছেন সেই জন্য তিনিও দাঁড়িয়েছেন এমনও বললেন কেউ কেউ।

অন্যদিকে, ক্যামেরা দেখেই চোখে পড়ল পুলিশি তৎপরতা। তার আগে পথচারীদের নির্দিষ্ট করে দেওয়া পোস্টার থাকলেও মানছে কে? অদূরেই পথ নিরাপত্তা সপ্তাহ পালনের সচেতনতার বার্তা জোরে জোরে মাইকে প্রচার চলছে। যদিও পথচারীরা ডোন্ট কেয়ার।

শোভাবাজারের ব্যস্ততম রাস্তা, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যামবাজার, উল্টোডাঙা, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ যাওার ক্রসিং, শোভাবাজারের মেট্রোর ১ নম্বর গেট, সর্বত্র সিগন্যাল না মেনেই চলছে পারাপারা। কানে হেড ফোন নিয়ে পেরতে গিয়ে নিউজ 18 বাংলার ক্যামেরাতে এক পথচারি দিলেন অদ্ভুত অজুহাত।

কী বললেন তরুণ পথচারী? উত্তরে তাঁর সাফাই "জেন জি তো তাই কানে হেড ফোন নিয়ে পেরলাম, খুব আওয়াজ হয় রাস্তায় তাই এই ভাবে কানে হেডফোন।" একইসঙ্গে অবশ্য কেউ কেউ চাইলেন ক্ষমা। জেন জির 'কানে হেডফোন নিয়ে রাস্তা পার হব'ই' বার্তা! কী বললেন মন্ত্রী? শ্যামবাজারে শিল্প মন্ত্রী তাপস রায় এই প্রসঙ্গে বললেন, "আমি ওদের বড় তাই ওদের বলব প্রাণের ঝুঁকি না নিতে, এমন না বলতে।"

এক সপ্তাহ ধরে কলকাতা পুলিশের পক্ষ থেকে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। গত ৩ অগাস্ট পার্ক সার্কাস ৭ পয়েন্ট থেকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা "রোড সেফটি উইক"-এর উদ্বোধন করেন। সেই দিন বার্তা দেওয়া হয়েছিল এই গোটা সপ্তাহ জুড়ে পথ নিরাপত্তা সম্পর্কে প্রত্যেকটি মানুষকে সচেতন করার কাজ চলবে প্রত্যেকটি থানা এবং ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। সেই মর্মেই আজ ৬ অগাস্ট শ্যামবাজার পাঁচমাথা মোড়ে পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে একগুচ্ছ পেশাদার বাইক আরোহীদের সঙ্গে নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশ একটি র‍্যালির আয়োজন করে। এই র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দেয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali