Dailyhunt
কলকাতায় MAAC Manifest ২০২৬! অ্যানিমেশন-VFX দুনিয়ায় নতুন দিশা, ৭০০-র বেশি ছাত্রছাত্রীর ভিড়

কলকাতায় MAAC Manifest ২০২৬! অ্যানিমেশন-VFX দুনিয়ায় নতুন দিশা, ৭০০-র বেশি ছাত্রছাত্রীর ভিড়

লকাতা: অ্যাপটেক লিমিটেডের ব্র্যান্ড এবং উচ্চমানের 3D অ্যানিমেশন, VFX, গেমিং ও ডিজিটাল কনটেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠান MAAC (Maya Academy of Advanced Creativity) তাদের ফ্ল্যাগশিপ ফোরাম 'MAAC Manifest 2026'-এর কলকাতা সংস্করণ সফলভাবে আয়োজন করল। ১১ এপ্রিল ২০২৬, মহাজাতি সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, প্রাক্তনীরা এবং শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা।

AVGC (Animation, Visual Effects, Gaming and Comics) এবং কনটেন্ট ক্রিয়েশন সেক্টরের দ্রুত পরিবর্তনশীল প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে দিনভর শেখা, মেন্টরশিপ এবং অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে এই ইভেন্ট।

কলকাতা অধ্যায়টি MAAC Manifest-এর সেই ধারাবাহিকতার অংশ, যা দেশের বিভিন্ন শহরে আয়োজন করে আসছে সংস্থাটি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিয়েটরদের কাছে পৌঁছে দেওয়া হয় শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যতের ট্রেন্ড। প্রায় ৭০০-র বেশি ছাত্রছাত্রী, ৭০-র বেশি কলেজ প্রিন্সিপাল ও অধ্যাপক এবং ১০০-র বেশি প্রাক্তনীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ।

এই অনুষ্ঠানে 'Career X' এবং 'Creator X' প্রোগ্রামের আঞ্চলিক সূচনা করা হয়, যা ছাত্রছাত্রীদের ক্যারিয়ার প্রস্তুতি আরও শক্তিশালী করতে সাহায্য করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটেক লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার শৌর্য কে. চক্রবর্তী এবং MAAC-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল সেলস হেড অমিত দুয়া।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুইটি বিশেষ ইন্ডাস্ট্রি সেশন। প্রথম সেশনটি পরিচালনা করেন Philm CGI-এর ম্যানেজিং ডিরেক্টর আনন্দ ভানুশালী। "Invisible VFX by Philm CGI: The Dhurandhar VFX Story" শীর্ষক সেশনে তিনি আধুনিক গল্প বলায় ইনভিজিবল ভিজ্যুয়াল ইফেক্টসের গুরুত্ব এবং প্রযুক্তির অগ্রগতির ফলে কিভাবে প্রোডাকশন ওয়ার্কফ্লো বদলাচ্ছে, তা তুলে ধরেন।

দ্বিতীয় সেশনে Canon India-র সিনিয়র ম্যানেজার গৌরব মারকান "From Creator to Collaborator: How Big Brands Hire Creative Talent" বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বর্তমান সময়ে বড় বড় ব্র্যান্ড এমন পেশাদার খুঁজছে যারা শুধু সৃজনশীলই নয়, বরং টিমওয়ার্ক, কৌশলগত চিন্তাভাবনা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রাখে।

এই সেশনগুলির মাধ্যমে অংশগ্রহণকারীরা বর্তমান নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন, শক্তিশালী পোর্টফোলিও তৈরির গুরুত্ব এবং সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পান।

MAAC-এর চিফ বিজনেস অফিসার সন্দীপ ওয়েলিং বলেন, "AVGC সেক্টর বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফিল্ম, গেমিং, বিজ্ঞাপন এবং নতুন ইমারসিভ প্ল্যাটফর্মে উচ্চমানের ডিজিটাল কনটেন্টের চাহিদা বাড়ছে। আমরা শুধু প্রযুক্তিগত প্রশিক্ষণ নয়, ছাত্রদের সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতাও গড়ে তুলতে চাই।"

তিনি আরও জানান, "কলকাতায় MAAC Manifest আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভারা জাতীয় মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এই ধরনের ফোরাম ছাত্রদের ক্লাসরুমের পড়াশোনা এবং বাস্তব কাজের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।"

অনুষ্ঠানে ১০০-র বেশি সফল প্রাক্তনীকে সম্মানিত করা হয়, যারা ইতিমধ্যেই শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ফলাফলভিত্তিক শিক্ষা এবং সফল ক্যারিয়ার গড়ে তোলার ওপর জোর আরও একবার স্পষ্ট হয়েছে।

সব মিলিয়ে, MAAC Manifest 2026-এর কলকাতা সংস্করণ আবারও প্রমাণ করল যে ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিভা গড়ে তুলতে ইন্ডাস্ট্রি ও শিক্ষাক্ষেত্রের যৌথ উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali