রাজ্যে ফের চালু হল রাতে বাস পরিষেবা। এর আগে রাতে বাস পরিষেবা থাকলেও পরে বন্ধ করে দেওয়া হয়। নতুন সরকারের উদ্যোগে ফের শহরে চালু হল এই পরিষেবা।
রাজ্য সরকারের ঘোষণা মতো, ১ আগস্ট থেকে চালু হল লেট নাইট বাস পরিষেবা। হাওড়া শিয়ালদহ, বিমানবন্দর, উল্টোডাঙ্গা থেকে শহর এবং শহরতলীর দিকে ছুটে চলবে বাস।
সেরকমই এক বাস রুট হাওড়া থেকে গড়িয়া S7 এ সফর করল নিউজ18 বাংলা।
রাত ১০:৪৫ এ হাওড়া থেকে বাস সাড়ে গড়িয়া উদ্দেশ্যে। পুরো সফরেই বাস ভর্তি আমজনতা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন প্রত্যেকেই। বিভিন্ন পেশার মানুষদের বাড়ি ফেরার ক্ষেত্রে বিরাট উপকার হয়েছে। মাত্র ১০-১৫-২০ টাকায় পৌঁছানো যাচ্ছে গন্তব্য। এতদিন সাটেল গাড়ি, অ্যাব ক্যাপের মাধ্যমে প্রচুর টাকা খরচ করে বাড়ি ফিরতে হত। আয়ের থেকে ব্যয় বাড়তো। তবে সরকারের উদ্যোগে মুশকিল আসান হল।
যাত্রীরা এই পরিষেবা পেয়ে বেজায় খুশি। বিশেষ করে মহিলা যাত্রীরাও খুশি এই রাতে বাস পরিষেবা পেয়ে। এমনিতেই ফ্রি পরিষেবা তার সাথে নিরাপত্তা। আগামী দিনে আরও একটু রাত করে যদি বাস পরিষেবা চালু করা যায় তাহলে আরও ভাল হয় বলে জানালেন বাসযাত্রীরা।

