Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার, হাতাহাতি... উঠল 'চোর চোর' স্লোগান, বালিগঞ্জে তুলকালাম

কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার, হাতাহাতি... উঠল 'চোর চোর' স্লোগান, বালিগঞ্জে তুলকালাম

লকাতা: বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা। মিছিলে পাল্টা বিজেপি মিছিল ঢুকে পড়ে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের অনুমতিতে বুধবার বালিগঞ্জে কালীঘাট তৃণমূলের ছাত্র, যুবদের মিছিল বের হয়। সেই মিছিল শুরু হতেই ধুন্ধুমার পরিস্থিতি হয়। অভিযোগ, মিছিলের সামনে থেকে বিজেপির লোকেরা স্লোগান দিতে থাকে।

মিছিলকে কেন্দ্র করে ওঠে 'চোর চোর' স্লোগান। এমনকী 'মাছ চোর' গানও চলে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল করতে চেয়ে মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

তৃণমূলকে মিছিলের অনুমতি দিতে গিয়ে নিজেদের শাসনকালের কথা তৃণমূলকে মনে করালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তৃণমূল আমলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও একই ভাবে মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করতে হয়েছিল, এ দিন সেকথাই মনে করিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোড থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল তৃণমূল। এ দিন তৃণমূলকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই অনুমতি দিতে গিয়েই বিচারপতি ভট্টাচার্যের পর্যবেক্ষণ, 'আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে একটি মিছিল করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল। আদালত মিছিলের অনুমতি দিয়েছিল।'

বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টার। পুলিশের দাবি, ক্রাইম সিন রি-কনস্ট্রাকশনের সময় সিট সদস‍্য রনি সরকারের রিভলবার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে গুলিও চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মন্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali