Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lakshmir Bhandar Fraud: ৫ বছরের ছেলের নামেও লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলে বাবা! নিজের নামে খুলেছিল ৪টি, স্ত্রীর নামে ক'টা জানেন? শেষে গ্রেফতার

Lakshmir Bhandar Fraud: ৫ বছরের ছেলের নামেও লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলে বাবা! নিজের নামে খুলেছিল ৪টি, স্ত্রীর নামে ক'টা জানেন? শেষে গ্রেফতার

ঘুনাথগঞ্জ: বছর পাঁচেকের ছেলের নামে লক্ষ্মীর ভাণ্ডার। শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থেকে তারিকুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। অভিযোগ, একাধিক অ্যাকাউন্টে টাকা ঢুকত তারিকুলের। তারিকুলের নামে চারটি, তার স্ত্রীর নামে তিনটি ও পাঁচ বছরের ছেলের নামে একটি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত।

এর আগে পুলিশ রাকিবুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। মুস্তাফিজুরকে জিজ্ঞাসাবাদ করে তারিকুলকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্তাফিজুর প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা লক্ষ্মীর ভাণ্ডারের কমিশন বাবদ ইনকাম করত। রঘুনাথগঞ্জ কয়েকশো অলক্ষীকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছিল। তার জন্য অর্ধেক টাকা করে কমিশন নিত প্রত্যেকটি অলক্ষীর কাছে। তারিকুল রহমানকে বহরমপুর কোর্টে তোলা হচ্ছে ১২ দিনের পুলিশ হেফাজতের চেয়ে। আরো অনেকে যুক্ত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ হয়েছে। পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়ার অভিযোগে গতকালই বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সেই রাকিবুলকে জেরা করেই এবার তদন্তকারীদের হাতে এল আরও চাঞ্চল্যকর তথ্য।

গতকাল নবান্নে অন্নপূর্ণা প্রকল্পের নাম ঘোষণা করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্রেই বহরমপুরের রাধারঘাটের শিয়ালমারার বাসিন্দা রাকিবুল শেখের নাম করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন রাকিবুল।

মুখ্যমন্ত্রী এই অভিযোগ করার পরই রাকিবুলের বাড়িতে হাজির হয় সংবাদমাধ্যম। রাখঢাক না করেই রাকিবুল স্বীকার করেন, ২০২৩ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তিনি। গতকাল সন্ধ্যাতেই রাকিবুলকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। এবার আরও এক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে রঘুনাথগঞ্জে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali