Dailyhunt
Madhyamik Result 2026: মাধ্যমিকের ফলপ্রকাশ এক সপ্তাহ পর, কখন রেজাল্ট আউট? কোন কোন ওয়েবসাইটে কীভাবে দেখা যাবে ফলাফল? পরীক্ষার্থীরা জানুন

Madhyamik Result 2026: মাধ্যমিকের ফলপ্রকাশ এক সপ্তাহ পর, কখন রেজাল্ট আউট? কোন কোন ওয়েবসাইটে কীভাবে দেখা যাবে ফলাফল? পরীক্ষার্থীরা জানুন

লকাতা:আগামী ৮ মে মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ হবে। গত সপ্তাহেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজাল্ট আউটের দিন ঘোষণা করেছে। পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। আগামী ৪ মে রাজ্য বিধানসভার ফলঘোষণা। তার পর মাধ্যমিকের ফলপ্রকাশ।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৮ মে সকাল ৯.৩০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর সকাল ১০.১৫ নাগাদ ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। ফলাফল জানতে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। সকাল ১০.৩০টার পর স্কুলগুলিতে পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট।

রেজাল্ট কীভাবে চেক করবে?

পরীক্ষার্থীরা ফলাফল জানতে এবং মার্কশিট ডাউনলোড করতে নিচের ওয়েবসাইটগুলি ব্যবহার করতে পারবেন।
wbresults.nic.in
indiaresults.com
এছাড়াও ছাত্রছাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।

কীভাবে ডাউনলোড করবেন মাধ্যমিকের রেজাল্ট?

অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ প্রবেশ করতে হবে।
২. হোমপেজে থাকা 'Madhyamik 10th marksheet PDF' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নির্দিষ্ট স্থানে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে লগ-ইন করতে হবে।
৪. স্ক্রিনে মাধ্যমিকের স্কোরকার্ডটি দেখা যাবে।
৫. সেখান থেকেই মার্কশিটটি ডাউনলোড করা যাবে। ভবিষ্যতের জন্য মার্কশিটটির একটি প্রিন্টআউট করে রাখা ভাল।

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই।

পর্ষদের সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হওয়ার পরেই খুব দ্রুত খাতা দেখার কাজ শুরু হয়। গত নভেম্বর থেকে যে ভাবে শিক্ষকেরা এসআইআর-সহ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন সেখানে আশঙ্কা ছিল পরীক্ষা শেষ করা এবং ফলপ্রকাশে দেরি হতে পারে। কিন্তু যে ভাবে সময়ের মধ্যে সব খাতা জমা পড়ে গিয়েছিল তাতে আশা প্রকাশ করা গিয়েছিল যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali