Dailyhunt
Mamata Banerjee: "একটা করে ভোট দিন, একটা করে বদলা নিন!", চাকদহের মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার ডাক মমতার

Mamata Banerjee: "একটা করে ভোট দিন, একটা করে বদলা নিন!", চাকদহের মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার ডাক মমতার

চাকদহঃ আজ, নদিয়ার চাকদহে জনসভায় উপস্থিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার তিন কেন্দ্র চাকদহ, হরিণঘাটা এবং কল্যাণীর তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভা করছেন। তারপর তিনি যথাক্রমে বনগাঁ এবং হাবরায় জনসভা করবেন।

চাকদহের জনসভায় মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, 'আমি কথা দিলে কথা রাখি।

বিজেপির শুধু কথা ফুলঝুরি। কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না! লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। আমাদের থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। তার পরেও বিজেপির হয়ে কাজ করবে।'

তিনি আরও বলেন, 'বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে, কোনও দলকে একটি ভোটও নয়। এ বারের ভোট ঠিকানা, গণতন্ত্র, ভাষা বাঁচাবার। সম্মান বাঁচানোর লড়াই।'

মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, 'কালকেও তিন জন মারা গিয়েছে। তাঁদের মেরে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ, কেশপুরের লোক। আমি এর প্রতিবাদ জানাই। আড়াইশো লোক মারা গেছে এসআইআর করতে গিয়েছে। তাঁদের দিকে একটু তাকান। কারও নাম উঠেছে, কারও ওঠেনি। সে-ও আপনাদের প্রতিবেশী। আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। আপনারাও ভোটের লাইনে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা নিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিন। একটা করে বদলা নিন। যাতে আগামী দিন বাংলাকে দখল করতে না পারে।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali