Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মানুষ যদি ভোট দিতে না পারে, তাহলে ট্রাইবুনালের দরকার কী? : মমতা বন্দ্যোপাধ্যায়

মানুষ যদি ভোট দিতে না পারে, তাহলে ট্রাইবুনালের দরকার কী? : মমতা বন্দ্যোপাধ্যায়

আবীর ঘোষাল, বলাগড়: হুগলিতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রথম জনসভা করেন তিনি আরামবাগে। তার পর তিনি বলাগড়ে পৌঁছন। আরামবাগের নির্বাচনী জনসভা থেকে তিনি বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী?

কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে।''

তিনি আরও বলেন, ''শুনলেও হাসি পায়, এই বাংলাবিরোধী, বাংলায় ভোট চায়। ওদের রাজ্যে মাছ, মাংস, ডিম বন্ধ। বাঙালি মাছে-ভাতে থাকে। বলছে মাছ, মাংস ডিম খাওয়া যাবে না। তবে কি আমার মাথা খাবে? বিজেপিকে ভোট দেওয়া মানে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। বাংলা ভাষায় কথা বলা বন্ধ। এটা বিজেপির সরকার নয়। প্রথমে দেবে হাজার, তার পরই হবে বুলডোজার। তৃণমূল যা বলে, তা-ই করে।''

মমতার কথায়, ''যদি নিজের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা, সম্মান রক্ষা করতে হয়, ঠিকানা রাখতে হয়, তা হলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। এই ছক্কাকে অক্কা করে দেব।''

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali