Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'মাথায় চোট, কানের পর্দা ফেটে গেছে...', প্রবল টার্বুল্যান্সে বিমান সাংঘাতিকভাবে কাত হয়ে গিয়েছিল! বললেন এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রী

'মাথায় চোট, কানের পর্দা ফেটে গেছে...', প্রবল টার্বুল্যান্সে বিমান সাংঘাতিকভাবে কাত হয়ে গিয়েছিল! বললেন এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রী

য়াদিল্লি: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটে মঙ্গলবার ভ্রমণকারী এক যাত্রী তাঁর ভয়াবহ অভিজ্ঞতার শেয়ার করেছেন । তিনি জানান, যাত্রাপথে বিমানটি প্রবল টার্বুল্যান্সের মুখে পড়ায় বিমানে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। যদিও এয়ার ইন্ডিয়ার দাবি, ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি এবং অল্প কয়েকজন যাত্রী ও কেবিন ক্রুকে সতর্কতামূলক চিকিৎসা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

মঙ্গলবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ উড়ান। ফুকেট থেকে ওড়ার সময়েও কোনও সমস্যা ছিল না। তবে কিছু সময় পরে হঠাৎই ওই বিমানে ঝাঁকুনি শুরু হয়। বিমান পরিষেবার পরিভাষায় একে 'এয়ার-টার্বুল্যান্স' বলে। আচমকা আবহাওয়ার মতিগতি বদলে গেলে, দুর্যোগ শুরু হয়ে গেলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় বিমানে। যাত্রাপথে প্রায়ই বিমানগুলি এই সমস্যার মুখে পড়ে। তবে 'বিপদ' বুঝে পাইলট আগে থেকেই সতর্ক করেন। সকলকে বেল্ট বেঁধে রাখার ঘোষণাও করা হয়। কিন্তু এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী এই বিমানটির ক্ষেত্রে আগে থেকে 'এয়ার-টার্বুল্যান্স' সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি।

দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রী জানান, টেক অফের প্রায় দেড় ঘণ্টা পরে, যখন অধিকাংশ যাত্রীরা ঘুমিয়ে ছিলেন, তখনই হঠাৎ প্রবল টার্বুল্যান্স শুরু হয়। তিনি বলেন, ''ফ্লাইট ছাড়ার পর দেড় ঘণ্টা হয়ে গিয়েছিল। তখন ভোরবেলা, আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ চলন্ত অবস্থায় বিমানটি যেন থেমে গেল, তারপর দুলতে শুরু করল। প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এভাবেই চলতে থাকে।''

তিনি আরও দাবি করেন, "মোট ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। বিমানে ১০০-র বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ কোনও না কোনওভাবে আহত হয়েছেন।"

তিনি বলেন, "আমরা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ১০০ শতাংশ আইনি ব্যবস্থা নেব।"

অন্য এক প্রতিক্রিয়ায় একই যাত্রী জানান, তাঁর কোমরের নিচের অংশে চোট লেগেছে, আর তাঁর ভাইয়ের কাঁধ ও পিঠে আঘাত লেগেছে। তিনি আরও দাবি করেন, টার্বুল্যান্সে একটি শিশুও আহত হয়েছে।

যাত্রীটির আরও অভিযোগ, টার্বুল্যান্সের সময় তাঁর ভাইয়ের কানের পর্দা (ইয়ারড্রাম) ফেটে গিয়েছে। তিনি বলেন, "আমার ভাইয়ের কানের পর্দা ফেটে গিয়েছে। একজনের শিশুও আহত হয়েছে। আমার কোমরের নীচের অংশে চোট লেগেছে। আমার ভাইয়ের কাঁধ ও পিঠে আঘাত লেগেছে। মেডিকো-লিগ্যাল রিপোর্ট তৈরি হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।"

প্রাথমিক রিপোর্টে আহত ১২ জনের তথ্য:

সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, টার্বুল্যান্সজনিত এই ঘটনায় ১০ জন যাত্রী এবং ৪ জন কেবিন ক্রু সদস্য, অর্থাৎ মোট ১৪ জন আহত হয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali