Dailyhunt
Maynaguri BJP Candidate Update: বর্তমান বিধায়ক কৌশিক না নতুন মুখ ডালিম? ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, স্পষ্ট করলেন সুকান্ত

Maynaguri BJP Candidate Update: বর্তমান বিধায়ক কৌশিক না নতুন মুখ ডালিম? ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, স্পষ্ট করলেন সুকান্ত

বিদায়ী বিধায়ক কৌশিক রায় নন, ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডালিম রায়-ই। ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, তা নিয়ে এ দিন সকাল থেকে তৈরি হয় বিভ্রান্তি। যদিও এ দিন জলপাইগুড়িতে এসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, ময়নাগুড়ি থেকে ডালিম রায়কে প্রার্থী করেছে দল।

প্রসঙ্গত, বিজেপি-র দ্বিতীয় প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক কৌশিক রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। সেই মতো প্রচারও শুরু করে দেন কৌশিকবাবু। কিন্তু চতুর্থ প্রার্থী তালিকায় আবার ময়নাগুড়ি কেন্দ্রের প্রার্থী হিসেবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়। এতেই ছড়ায় বিভ্রান্তি।

বর্তমান বিধায়ক ডালিম রায় প্রার্থীপদ ছাড়তে নারাজ ছিলেন। এ দিন সকালে জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে এসে বিজেপি প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দেন তিনি।

কৌশিক রায় মনোনয়ন জমা করতে এসেছেন, সেই খবর পৌঁছয় বিজেপি-র চতু্র্থ প্রার্থী তালিকায় নাম থাকা ডালিম রায়ের কাছে। খবর পেয়েই তিনিও তড়িঘড়ি করে এসে মনোনয়ন জমা দেন। দু জনেই নিজেকে ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দাবি করেন। ময়নাগুড়ির আসল বিজেপি প্রার্থী কে, তা নিয়ে ছড়ায় বিভ্রান্তি।

যদিও এ দিন জলপাইগুড়ি এসে প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ডালিম রায়ই আমাদের প্রার্থী। ওঁর কাছে দলের প্রতীক রয়েছে। দলীয় নেতৃত্ব নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর ময়নাগুড়ির বর্তমান বিধায়ক কৌশিক রায় মনোনয়ন প্রত্যাহার করেন কি না, সেটাই এখন দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali