Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Messi Case Arup Biswas: তিনি অসুস্থ! তাঁকে '১৪ দিন দেওয়া হোক', মেসি-কাণ্ডে বিধাননগর পুলিশের কাছে সময় চাইলেন অরূপ বিশ্বাস

Messi Case Arup Biswas: তিনি অসুস্থ! তাঁকে '১৪ দিন দেওয়া হোক', মেসি-কাণ্ডে বিধাননগর পুলিশের কাছে সময় চাইলেন অরূপ বিশ্বাস

লকাতা:মেসি কাণ্ডে বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। বলা হয়েছিল ৫ জুনের মধ্যে হাজিরা দিতে বিধাননগর দক্ষিণ থানায়। আজ, বৃহস্পতিবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছিলেন থানায়। এরমধ্যেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পাল্টা পুলিশকে জানাল, তিনি অসুস্থ, তাঁকে ১৪ দিন সময় দেওয়া হোক।

প্রশ্ন উঠছে, দুদিন আগেই তাঁকে দেখাতে গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাহলে তিনি কী করে অসুস্থ হলেন?

তাঁর হাজিরা দেওয়ার সময় দুপুর বারোটা পর্যন্ত রয়েছে। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা থানায় ততক্ষণ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তারপরে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আবার তলব করা হবে।

সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফলে আজ আসছেন না তিনি। গত ১৭ মে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে।

শতদ্রু দত্তের দাবি, অরূপ বিশ্বাসের পরিকল্পিত পদক্ষেপের জেরে তাঁর ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক সুনাম এবং আন্তর্জাতিক ফুটবল-সংক্রান্ত বাণিজ্যিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি ইতিমধ্যেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মামলায় ৫০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং অতিরিক্ত ৫০ কোটি টাকা মানহানিজনিত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে তথাকথিত 'মেসি ফাইল' খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, যা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

গত ৩০ মে যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করা হয়। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই দায়ের হয় FIR। মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR করে বিধাননগর থানা। হুমকি, বেআইনিভাবে টিকিট বিক্রির অভিযোগে FIR। চাপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ছিল অরূপের বিরুদ্ধে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali