Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mohammed Shami In Duleep Trophy: শামির আগুনে বোলিংয়ে ধরাশায়ী মধ্যাঞ্চল, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কামাল শামি-মুকেশ জুটির

Mohammed Shami In Duleep Trophy: শামির আগুনে বোলিংয়ে ধরাশায়ী মধ্যাঞ্চল, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কামাল শামি-মুকেশ জুটির

Mohammed Shami In Duleep Trophy: দুই বাংলা পেসারের আগুনে বোলিংয়ে ভর দিয়ে দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলকে ১৫৮ রানে প্যাকআপ করে দিল পূর্বাঞ্চল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সফল মহম্মদ শামি, এদিন তিনি ৩ উইকেট নেন। অন্যদিকে মুকেশ কুমার নেন ৪ উইকেট নেন।

কোয়ার্টার ফাইনালে বল হাতে জ্বলে উঠতে পারেননি, আর সেই দুঃখটাই সুদে আসলে পুষিয়ে দিচ্ছেন মহম্মদ শামি।

এই ম্যাচে প্রথম ইনিংসে উইকেট নিয়ে মাইলস্টোন তৈরি করেছিলেন। দলীপ ট্রফি ২০২৬ (Duleep Trophy 2026) চলাকালীন এক স্মরণীয় মাইলফলক অর্জন করলেন মহম্মদ শামি। নিজের পেশাদার ক্রিকেট কেরিয়ারে তিনি মোট ৯০০টি উইকেটের গণ্ডি স্পর্শ করেছেন। দুলীপ ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে ইস্ট জোনের (East Zone) হয়ে খেলার সময় সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসে ২টি উইকেট নেওয়ার মাধ্যমে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর মাধ্যমে ভারতের ষষ্ঠ বোলার হিসেবে পেশাদার ক্রিকেটে ৯০০টি উইকেট নেওয়ার তালিকায় নাম লেখালেন তিনি।

এদিকে দ্বিতীয় ইনিংসেও শুরুতেই তিনি বল হাতে স্ট্রাইক করেন। তাঁর শিকার হন আরিয়ান জুয়াল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের হয়ে ৪৬ রান করা ক্রিকেটারকে ৮ রানেই প্যাকআপ করে দেন বঙ্গ স্পিডস্টার।

এরপরেও তিনি আরও দুটি উইকেটও নেন। তাঁর শিকার হন যশ রাঠোর ও হর্ষ দুবে। একদিকে যখন মধ্যাঞ্চলের উইকেট পতনের ক্ষেত্রে টেল এন্ডে বাধা হয়ে ওঠা হর্ষকে শামিই প্যাভিলিয়নের রাস্তা দেখান।

টেস্ট ক্রিকেট: ৬৪টি টেস্ট ম্যাচে ২৭.৭১ গড়ে ২২৯টি উইকেট (৬ বার ৫ উইকেট)। ওডিআই ক্রিকেট: ১০৮টি ওডিআই ম্যাচে ২৪.০৫ গড়ে ২০৬টি উইকেট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক: ২৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট।

ফার্স্ট ইনিংসে লিড না হওয়ায় পূর্বাঞ্চলকে দলীপ ট্রফির ফাইনালে পৌঁছতে হলে সরাসরি ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে পূর্বাঞ্চলের বোলারদের বড় দায়িত্ব ছিল মধ্যাঞ্চলকে কম রানে বেঁধে রাখা। এরপর পূর্বাঞ্চলের হাতে থাকবে মঙ্গলবার দিনের সেশন এবং বুধবারের গোটা দিন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali