Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mumbai Rain Alert: আজও বন্ধ স্কুল, কলেজ! প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই, এখনও জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসছে গুজরাত, সুরাটে রেড অ্যালার্ট

Mumbai Rain Alert: আজও বন্ধ স্কুল, কলেজ! প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই, এখনও জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসছে গুজরাত, সুরাটে রেড অ্যালার্ট

মুম্বই: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। মঙ্গলবারও মুম্বইয়ের সমস্ত সরকারি, বেসরকারি এবং পুরসভা পরিচালিত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের এখনও জারি রয়েছে বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)।

প্রবল বৃষ্টিতে ভাসছে গুজরাতও।

এর আগে সোমবারও রেড অ্যালার্ট জারির কারণে মুম্বইয়ের স্কুল-কলেজ বন্ধ ছিল। মহারাষ্ট্র সরকার বেসরকারি সংস্থাগুলিকে সম্ভব হলে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম-এর সুযোগ দেওয়ার পরামর্শ দেয়। পাশাপাশি, অতি প্রয়োজনীয় নয় এমন সরকারি ও আধা-সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।

গুজরাতজুড়ে টানা ভারী বৃষ্টির জেরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর (IMD) ভাবনগর, সুরাত, ভালসাড-সহ মোট ছয়টি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। প্রবল বর্ষণের ফলে একাধিক জেলায় জলমগ্ন এলাকা, উদ্ধার অভিযান এবং যান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে।

মুম্বইয়ে বিপর্যস্ত জনজীবন

সোমবারের টানা বর্ষণে মুম্বই ও মহারাষ্ট্রের একাধিক এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তা, রেল ও বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে।

BMC-র তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মুম্বই শহরে গড়ে ২৮.২ মিমি বৃষ্টি হয়েছে। পূর্ব উপনগরে ৬১.৭৫ মিমি এবং পশ্চিম উপনগরে ৬৫.৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ধস

প্রবল বৃষ্টির জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের 'মিসিং লিঙ্ক' বাইপাসের টানেল-২-এর কাছে ভূমিধস নামে। ফলে মুম্বইমুখী যান চলাচল ১৮ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। পরে নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর সোমবার রাত ১০টা ১০ মিনিটে যান চলাচল পুনরায় শুরু হয়।

মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MSRDC) জানিয়েছে, পুণে থেকে মুম্বইমুখী রাস্তায় দুটি লেন খুলে দেওয়া হয়েছে। তবে পাহাড়ি জল এখনও রাস্তায় নামায় একটি লেন বন্ধ রাখা হয়েছে। ভূমিধসে টানেলের উপরের সুরক্ষাব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও টানেলটি নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali