Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mutton Recipe: ঝোল-কষা তো অনেক হল, স্বাদ বদল করুন আফগানি কড়াই মটন দিয়ে, রইল সহজ রেসিপি

Mutton Recipe: ঝোল-কষা তো অনেক হল, স্বাদ বদল করুন আফগানি কড়াই মটন দিয়ে, রইল সহজ রেসিপি

লকাতা:বাঙালির কাছে খাসির মাংস শুধু খাবার নয়, আবেগ। রবিবারের দুপুরে গরম ভাতের সঙ্গে 'পাঠার মাংসের ঝোল' বা শনিবার রাতের 'মটন কষা' বাঙালিদের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। এবার মেনুতে বদল আনুন। বাড়িতে অতিথি এলে বানিয়ে ফেলন আফগানি কড়াই মটন! রইল রেসিপি।

আফগানি কড়াই মটন বানাতে কী কী লাগবে?

খাসির মাংস দেড় কেজি

টক দই আধ কাপ

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা ১ টেবিল চামচ

লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ

কাঁচা লঙ্কাবাটা ১ চা-চামচ

পেঁয়াজ বেরেস্তা আধ কাপ

কাজুবাদাম ১৬টি

গরম মশলারগুঁড়ো ২ চা-চামচ

টমেটো পিউরি আধ কাপ

কাসুরি মেথি ২ চা-চামচ

লেবুর রস ২ টেবিল চামচ

নুন পরিমাণমতো

তেল ১ কাপ

ফ্রেশ ক্রিম আধ কাপ

দুধ আধ কাপ

জাফরান সামান্য

ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ

শাহি জিরা ১ চা-চামচ

কয়লা ২-৩ টুকরা

রান্না

১)মাংস ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার মাংসে টক দই, ১ চা-চামচ আদাবাটা, ১ চা-চামচ রসুনবাটা, সামান্য নুন, লেবুর রস ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে তিন-চার ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

২) মাঝেমধ্যে ফ্রিজ থেকে বার করে ভাল করে মাখাতে হবে। গ্যাসে প্যান দিয়ে অল্প আঁচে মাংস রান্না করে জল শুকিয়ে নিন।

৩) ব্লেন্ডারে কাজু, বেরেস্তা, ধনেপাতাকুচি আর সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করে নিন।

৪) বাকি দুধে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে বাকি তেল দিয়ে শাহি জিরা ফোড়ন দিন।

৫) এবার বাকি আদা-রসুনবাটা, টমেটো পিউরি, কাঁচা লঙ্কাবাটা, ব্লেন্ড করা কাজুবাদাম দিয়ে কিছু ক্ষণ কষিয়ে, মাংস দিয়ে ফের কষাতে হবে।

৬) এবার ১ কাপ গরম জল দিন। জল কমে এলে গরম মশলার গুঁড়ো, দুধে ভেজানো জাফরান দিন।ঝোল কমে এলে কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিন।

৭) গ্যাসে কয়লা দিয়ে কিছু ক্ষণ রেখে আগুন ধরিয়ে একটা স্টিলের বাটিতে কয়লাগুলো তুলে নিন।এবার রান্না করা মাংসের পাত্রের ভিতর কয়লার বাটি রেখে অল্প ঘি দিয়ে কিছু ক্ষণ ঢেকে রাখুন পরিবেশনের আগে কয়লার বাটি তুলে সরিয়ে ফেলুন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali