Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Nabanna News: 'ইচ্ছাকৃতভাবে গাফিলতি'? এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু! ৪ জনকে সাসপেন্ড করল সরকার

Nabanna News: 'ইচ্ছাকৃতভাবে গাফিলতি'? এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু! ৪ জনকে সাসপেন্ড করল সরকার

কলকাতা:এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু নয়া সরকারের। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে রাজ্যে ৪ সরকারি আধিকারিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ। ২০২৩-২৪ অর্থবর্ষে ধান-চাল বণ্টনে অনিয়মের অভিযোগে ২ জন District Controller of Food & Supplies-কে সাসপেন্ড করা হল এবার।

তদন্তে প্রমাণিত হয়েছে, সরকারি ধানের সমপরিমাণ চাল রাইস মিলগুলির কাছ থেকে আদায় করা হয়নি।

তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেনি এই দুই সরকারী আধিকারিক। সংশ্লিষ্ট রাইস মিলের বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ত্রিপল বিতরণে হিসাব গরমিলের অভিযোগে বিপর্যয় মোকাবিলা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গত অর্থবর্ষে ত্রিপল বণ্টনের হিসাব মেলাতে না পারার অভিযোগে এই পদক্ষেপ। বীরভূমে বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এক BLRO-কেও সাসপেন্ড করা হয়েছে। সবমিলিয়ে মোট ৪ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়াল News18 বাংলাকে জানান, "ইচ্ছাকৃত ভাবে কেউ গাফিলতি করলে শাস্তিমূলক পদক্ষেপ তো হবেই।"

নবদ্বীপ পুরসভার পুরপিতা গ্রেফতার

অন্যদিকে, নদিয়ার নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, রাতভর ছিল উত্তেজনা! দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ ত্রাণ সামগ্রী উদ্ধার কাণ্ডে আটক করা হয় নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমানকৃষ্ণ সাহাকে।

নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে। সূত্রের খবর, ক্লাবের প্রায় দশটি ঘরে এই সামগ্রীগুলি মজুত করে রাখা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল। ঘটনাস্থলটি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার পাড়ায় এবং তাঁর ফ্ল্যাটের পাশেই অবস্থিত বলে অভিযোগ উঠেছে।

এর পরেই রাত আনুমানিক ৩টে ৪০ নাগাদ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে নবদ্বীপ পুরসভার পুরপিতার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali