Dailyhunt
Narendra Modi: পাঁচ বছর আগে নন্দীগ্রামে পরিবর্তন, এবার 'পাল্টাবে' ভবানীপুরও! শুভেন্দুর জেলায় দাঁড়িয়ে 'গ্যারান্টি' দিয়ে দিলেন মোদি

Narendra Modi: পাঁচ বছর আগে নন্দীগ্রামে পরিবর্তন, এবার 'পাল্টাবে' ভবানীপুরও! শুভেন্দুর জেলায় দাঁড়িয়ে 'গ্যারান্টি' দিয়ে দিলেন মোদি

লদিয়া:প্রবল বৃষ্টি। ঝোড়ো হাওয়া। সে সবে মাঝেই বেলা সাড়ে ১১টার পরে অবশেষে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সভায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে শুরু হয় মোদির সভা। এদিন বাংলা ভাষাতেই নিজের বক্তৃতা শুরু করেন মোদি। উপস্থিত সকলকে বাংলায় 'নমস্কার' জানান।

স্পষ্ট বাংলায় বলেন, ''কেমন আছেন পূর্ব মেদিনীপুর বাসী?'' তারপরে শক্তিপীঠ বর্গভিমা মা এবং চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে শুরু করেন বক্তৃতা।

এদিন হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চে বক্তৃতার শুরুতেই মোদির মুখে উঠে আসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নাম। মোদি বলেন, ''পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।''

পশ্চিমবঙ্গের সরকারকে আবারও নির্মম সরকার বলে আক্রমণ মোদির। তিনি স্লোগান তোলেন, ''এই সরকার, পাল্টানো দরকার।'' মোদি জানান, বিকশিত সরকার আসার জন্য নির্মম সরকারের যাওয়া জরুরি। নির্মম সরকার বাংসাকে নীচের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন মোদি।

মোদির দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজনীতির একটাই কেন্দ্রবিন্দু, সেটা হল 'ভয়'। এখন তৃণমূল ভয় দেখিয়ে শাসন চালাচ্ছে। পুরোটাই ভয়ের উপর দাঁড়িয়ে আছে। ভয় দিয়ে শিল্প আসে না। ভরসা দিয়ে আসে। আর সেই ভরসা শুধু বিজেপিই দিতে পারে। তমলুকে আগে শিল্প ছিল। তৃণমূল আমলে কিছুই নেই বলে দাবি মোদির। পাশাপাশি তিনি বলেন, আগে নানা জায়গা থেকে মানুষ হলদিয়ায় কাজ করতে আসতেন। এখন সকলে আন্দামান, ওড়িশা যাচ্ছে।

বিজেপি সরকার সংবিধান মেনেই কাজ করবে বলে 'মোদির গ্যারান্টি' দেন মোদি। তোলেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিতর্ক প্রসঙ্গও।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali