Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Narendra Modi-Rahul Gandhi: UGC-NET-এ প্রশ্নফাঁসের অভিযোগ, 'আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র', মোদি সরকারকে নিশানা রাহুলের

Narendra Modi-Rahul Gandhi: UGC-NET-এ প্রশ্নফাঁসের অভিযোগ, 'আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র', মোদি সরকারকে নিশানা রাহুলের

য়াদিল্লিঃ ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বুধবার এক্স-এ করা পোস্টে তিনি দাবি করেন, ইউজিসি-নেটের সমাজতত্ত্ব (Sociology) পরীক্ষার প্রশ্নপত্র প্রায় আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

তাঁর অভিযোগ, পরীক্ষার ঠিক আগে ১০০ পাতার একটি পিডিএফ ছড়িয়ে পড়েছিল, যার প্রায় ৯০টি প্রশ্ন মূল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

রাহুলের দাবি, এই পিডিএফ শুধুমাত্র প্রশ্নপত্র সঙ্গে যুক্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র কাছেই থাকার কথা। তিনি আরও অভিযোগ করেন, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানে একই নেটওয়ার্ক এই প্রশ্নপত্র বিক্রি করেছে। এমনকি আসন্ন CSIR-NET, HTET এবং Assistant District Attorney (ADA) পরীক্ষার প্রশ্নও একই চক্র বিক্রি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এর আগে একাধিক পরীক্ষার্থী সমাজতত্ত্বের প্রশ্নপত্রে টাইপের ভুল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি প্রশ্ন থাকার অভিযোগ তুলেছিলেন। রাহুল গান্ধি বলেন, NEET-সহ একের পর এক পরীক্ষায় অনিয়মের পরও কেন্দ্র সরকার কোনও জবাবদিহি করছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে কোনও পদক্ষেপের আশা নেই বলেও কটাক্ষ করেন তিনি।

হরিয়ানার রোহতকের এক ছাত্রনেতার অভিযোগের উল্লেখ করে রাহুল বলেন, ২৮ ও ২৯ জুন কয়েকজন পরীক্ষার্থীকে যে প্রশ্ন পড়ানো হয়েছিল, তার সঙ্গে ৩০ জুন অনুষ্ঠিত ইউজিসি-নেট সমাজতত্ত্ব পরীক্ষার প্রশ্নের হুবহু মিল রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত এনটিএ-র পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali