Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Nayna Bandyopadhyay CID: নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID-র দল! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির

Nayna Bandyopadhyay CID: নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID-র দল! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির

লকাতা:বিধানসভায় বিরোধী দলনেতার জন্য জমা দেওয়া চিঠিতে করা সই মেলেনি চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই বিষয়ে সংশয় প্রকাশ করে পুলিশে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। তারপরেই বৃহস্পতিবার সিআইডি-র টিম পৌঁছল নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানার চিঠিতেই গোলমাল রয়েছে বলে অভিযোগ। দুই চিঠিতে নয়না বন্দোপাধ্যায়ের স্বাক্ষর নিয়ে উঠেছে প্রশ্ন।

বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় সই সম্পর্কিত অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গত ৬মে বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং ছিল। সেই সময় দলের সিদ্ধান্ত তরফে ফর্ম‍্যাট রেডি করা হয়। সেখানে নয়না বন্দ্যোপাধ্যায় সই করেছিলেন। যা নয়নার আগের সইয়ের সঙ্গে মিলছে না। সই না মেলার কারণে বিধানসভার প্রিন্সিপাল সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছয় সিআইডি।

আজ, বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের বাড়ি গিয়ে সিআইডির টিম গিয়ে জিজ্ঞাসাবাদ করেন নয়না বন্দ্যোপাধ্যায়কে। নয়না বন্দ্যোপাধ্যায়ের প‍্যান কার্ড এক্সজামিন করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে 'হ্যান্ডরাইটিং এক্সপার্ট'কে সঙ্গে নিয়ে পৌঁছে যান সিআইডি-র আধিকারিকরা। প্যান কার্ডে থাকা স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখা বিধানসভায় দেওয়া চিঠির স্বাক্ষর। সূত্রের খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের বয়ানও রেকর্ড করা হয় এদিন। বিষয়টির ভিডিওগ্রাফি করে রাখা হয় বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে, নয়নার করা একটি সইয়ের সঙ্গে তাঁরই পুরনো সই মেলেনি। সেই সই নিয়ে সন্দেহ প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। সেই বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সিআইডি-র টিম পৌঁছয় নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

নয়না বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, খাতায় সই করতে গিয়ে সই একটু বেঁকে যায়। তাতেই পুলিশি হেনস্থা, অভিযোগ করেন নয়না। জানা গিয়েছে, গোটা বিষয়টি দলকে জানিয়েছেন নয়না। শুক্রবার গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে কালীঘাট যান নয়না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali