সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা:নিরাপত্তা বাড়ছে স্ট্রংরুমের। স্ট্রংরুমের সামনে এবার ২৪ ঘণ্টা ব্যাপী থাকবেন কমিশনের আধিকারিক। নজরদারিতে থাকবে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন আধিকারিক। ২৪ ঘণ্টা ব্যাপী স্ট্রং রুমের সামনেই থাকবেন তিনি।
এতদিন এখানে থাকতেন পুলিশ বা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
স্টংরুমে যে ঢুকবেন তাঁকে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিয়ে তবেই ঢুকতে হবে। স্ট্রংরুমের ত্রিস্তরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ রয়েছে, সেখানে আরও বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।
পাশাপাশি স্ট্রংরুমে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৬৩ ধারাও জারি করা হচ্ছে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য এই তিন পদক্ষেপ হচ্ছে। নির্দেশিকা দেওয়া হচ্ছে। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

