নয়াদিল্লি:গ্রীষ্মকালীন সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, ট্রেন নং. ০৫৯৩২/০৫৯৩১ (ডিব্রুগড় - কলকাতা - ডিব্রুগড়) এবং ট্রেন নং. ০৩৪০৭/০৩৪০৮ (ভাগলপুর - কাটিহার - ভাগলপুর)-এর পরিষেবার মেয়াদ উভয় দিকে যথাক্রমে আটটি ও তিনটি করে অতিরিক্ত ট্রিপের জন্য সম্প্রসারিত করা হয়েছে।
এছাড়াও, ট্রেন নং.
০৫৬৩০ (গুয়াহাটি-তিরুপতি) এবং ট্রেন নং. ০৫৮৬২ (রাঙাপারা নর্থ-বিজয়ওয়াড়া) দুটি ট্রেনকে ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন হিসেবে একটি ট্রিপের জন্য চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড় - কলকাতা) স্পেশাল ট্রেনের চলাচল ৬ জুন থেকে ২৫ জুলাই, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা - ডিব্রুগড়) স্পেশাল ট্রেনটির চলাচল ৮ জুন থেকে ২৭ জুলাই, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলি আটটি অতিরিক্ত ট্রিপের জন্য এবং বিদ্যমান সময়সূচি, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।
ট্রেন নং. ০৩৪০৭ (ভাগলপুর - কাটিহার) স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ ৪ জুন, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৩৪০৮ (কাটিহার - ভাগলপুর) স্পেশাল ট্রেনটির পরিষাবার মেয়াদও ৪ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলি তিনটি অতিরিক্ত ট্রিপের জন্য এবং বিদ্যমান সময়সূচি, গঠন এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।
এছাড়াও, ৪ জুন, ২০২৬ তারিখে একটি ট্রিপের জন্য দুটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেন দুটি, অর্থাৎ ট্রেন নং. ০৫৬৩০ (গুয়াহাটি-তিরুপতি) এবং ট্রেন নং. ০৫৮৬২ (রাঙাপাড়া নর্থ-বিজয়ওয়াড়া), বৃহস্পতিবারে চলবে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, সামগ্রিকভাবে, এই স্পেশাল ট্রেন পরিষেবাগুলি সংযোগব্যবস্থাকে উন্নত করবে, যাত্রীদের যাতায়াতকে আরও সুগম করবে এবং গ্রীষ্মকালীন ভিড়ের সময়ে ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে।

