Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Oldays Kitchen Mother-Son: ওল্ডেস কিচেনের মাসিমার সঙ্গে তুমুল চেঁচামেচি করলেন সঞ্জয় বড়াই... কেন?

Oldays Kitchen Mother-Son: ওল্ডেস কিচেনের মাসিমার সঙ্গে তুমুল চেঁচামেচি করলেন সঞ্জয় বড়াই... কেন?

লকাতা: দুই বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর। একজন স্কুল শিক্ষক সঞ্জু বড়াই, যিনি গৃহকর্মে নিপুণ। অন্যদিকে Oldays Kitchen-র মাসিমা উষা বিষয়ী, মেদনীপুর গ্রামের বাসিন্দা। যিনি তাঁর রান্নার জাদুতে সকলকে মুগ্ধ করেন। বাংলার রান্নাই তাঁর কনটেন্ট তৈরির মূল বিষয়। তবে উষাদেবীকে সাহায্য করে চলেছেন তাঁর ছেলে।

এবার এই দুই ইনফ্লুয়েন্সার মুখোমুখি হতেই হল বিরাট 'সমস্যা'!

প্রচুর সাধারণ মানুষকে স্টার বানিয়েছে সোশাল মিডিয়া। ফেসবুক হোক বা ইউটিউব-ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক কনটেন্ট ক্রিয়েটর খুঁজে পেয়েছেন তাঁদের ভবিষ্যৎ। একদিকে যেমন তাঁরা প্রচুর আয় করছেন, অন্যদিকে প্রচুর মানুষের ভালবাসা পেয়েছেন এরা সকলে। ফলে এরাই এখন রিয়াল স্টার। সোশাল মিডিয়ায় এই মানুষগুলোর রমরমা। প্রচুর ফলোয়ার সংখ্যার তাঁদের। কোথাও কোথাও সিনেমার স্টারদের থেকেও এই ইনফ্লুয়েন্সাররা বেশি জনপ্রিয়তা পান। এবার সেই এমনই দু'জন ইনফ্লুয়েনসার মুখোমুখি। দু'জনে গুণী, দু'জনেই জনপ্রিয়। কিন্তু তাঁদের মধ্যে লেগে গেল ঝগড়া।

গোটা ঘটনা ঘটেছে বিগ বসের ঘরে। সেখানে উপস্থিত ছিলেন Oldays Kitchen-র উষাদেবী ও সঞ্জু বড়াই। বিগ বসের রান্নাঘরে দু'জনের মধ্যে হঠাৎ করে শুরু হয় কথা কাটাকাটি। কারণ তাঁরাই নাকি শুধুমাত্র রান্না করে চলেছেন সব প্রতিযোগীদের জন্য। এরপর তাঁদের মাঝে আসেন এক্সপ্লোরার শিবাজিদা। এরা তো কেউ বিগ বস প্রতিযোগী নন, কিন্তু কেন তাহলে বিগ বস বাংলার ঘরে? আসলে এটা ছিল একটা প্রচার। বিগ বসের ঘরে সব ইনফ্লুয়েন্সার আসেন শো শুরুর আগে। আর এখানে সবাই মিলে মজা করেন।

আরও পড়ুন Ranbir-Katrina Old Love Story: APKGK-থেকে রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের লাভ-স্টোরি এতদিনে ফাঁস করলেন রণবীরের অনস্ক্রিন বাবা

শুরু হয়ে গেছে বিগ বস বাংলা। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার শো হোস্ট। ইতিমধ্যেই সব প্রতিযোগীরা এসে গিয়েছেন, তাঁদের ঝামেলা শুরু হয়েছে। যা দেখে মজা পাচ্ছেন দর্শকরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali