Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
PM Narendra Modi: মোদির জনসেবার ২৫ বছর পূর্তি, ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে 'সেবা সংকল্প অভিযান'

PM Narendra Modi: মোদির জনসেবার ২৫ বছর পূর্তি, ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে 'সেবা সংকল্প অভিযান'

য়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও নেতৃত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে একাধিক বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী চলবে এই বিশেষ 'সেবা সংকল্প অভিযান'।

এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা এবং 'বিকশিত ভারত ২০৪৭'-এর সংকল্পকে সামনে রেখে দেশজুড়ে বিভিন্ন প্রচার ও সমাজসেবামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বুথে বুথে 'আশীর্বাদ কা দিয়া' প্রজ্জ্বলনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে একাধিক কর্মসূচি হবে। দেশের বিভিন্ন স্কুলে আয়োজন করা হবে অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা। '২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত' ভাবনাকে সামনে রেখে এই প্রতিযোগিতাগুলির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভবিষ্যৎ ভারতের ভাবনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় 'নমো সেবা গাথা' নামে পথনাটক বা নুক্কড় নাটক পরিবেশিত হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের নিয়ে আয়োজন করা হবে বিশেষ 'অঙ্গন কা উৎসব' বা 'অঙ্গন উৎসব'। মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে যাঁদের জীবনে পরিবর্তন এসেছে, তাঁদের বাস্তব অভিজ্ঞতার গল্প তুলে ধরতে আয়োজন করা হবে 'কাহানি বদলাও কি' কর্মসূচি। পাশাপাশি 'বিকশিত ভারত সংকল্প যাত্রা' এবং 'সেবা জ্যোতি যাত্রা'রও পরিকল্পনা রয়েছে।

এছাড়াও 'বডনগর থেকে বারাণসী-জল, জন ও সেবা সংকল্প যাত্রা' এবং নাগরিকদের সমাজসেবামূলক কাজে যুক্ত করার লক্ষ্যে 'সেবা মেরা যোগদান' কর্মসূচি আয়োজন করা হবে। এর পাশাপাশি 'সেবা সেতু অভিযান', 'রঙ্গোলি রাষ্ট্র', 'রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ'-এর মতো কর্মসূচিও থাকবে। মাসব্যাপী এই কর্মসূচির শেষে আগামী ১৭ অক্টোবর বৃহৎ 'জনসেবক মহাকুম্ভ' আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির তালিকা

আশীর্বাদ কা দিয়া - বুথে বুথে প্রদীপ প্রজ্জ্বলন

২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত - দেশব্যাপী অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা

নমো সেবা গাথা - পথনাটক/নুক্কড় নাটক

অঙ্গন কা উৎসব - অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

কাহানি বদলাও কি - সরকারি প্রকল্পে উপকৃত মানুষের বদলের কাহিনি

বিকশিত ভারত সংকল্প যাত্রা

সেবা জ্যোতি যাত্রা বডনগর থেকে বারাণসী-জল, জন ও সেবা সংকল্প যাত্রা

সেবা মেরা যোগদান - সমাজসেবামূলক কাজে নাগরিকদের অংশগ্রহণ

সেবা সেতু অভিযান

রঙ্গোলি রাষ্ট্র

রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ

জনসেবক মহাকুম্ভ - ১৭ অক্টোবর

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali