Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Primary Education Department: প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে পড়ে তাড়া তাড়া ফর্ম! কোথা থেকে এল, শুরু পুলিশি তদন্ত

Primary Education Department: প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে পড়ে তাড়া তাড়া ফর্ম! কোথা থেকে এল, শুরু পুলিশি তদন্ত

লকাতা: শুক্রবার বিকেলে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের ছ'তলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে উদ্ধার বিপুল পরিমাণ ফর্ম। ফর্মগুলি West Bengal Trinamool Primary Teacher Association ( WBTPTA)-এর নতুন এবং সদস্যপদ পুর্নর্বীকরণের ফর্ম বলে জানা গিয়েছে। যে গুলি লাইব্রেরির পাশের ঘরে রাখা ছিল বলে জানা গিয়েছে।

কেন ওই ফর্মগুলি ওখানে রাখা ছিল, তা জানতে ফর্মগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর থেকে ফোন করা হয়েছিল বিধাননগর পূর্ব থানায়। সেখানে পুলিশকে জানানো হয়, বিপুল পরিমাণে পেপার পড়ে রয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে সূত্রের খবর। এই ফর্ম ফিলাপ করিয়ে টাকা তোলা হতো কি না, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে তৈরি হয়েছে শোরগোল। শুক্রবার সার্ভে পার্ক থানার কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দখলে থাকা সিপিএমের পার্টি অফিস থেকে মিলেছে অক্সিজেন সিলিন্ডার থেকে ত্রাণের ত্রিপল। সেখানেও রাখা ছিল পুরসভার বালতি থেকে শুরু করে বিভিন্ন ফাইলপত্র।

সূত্রের খবর, তৃণমূলের দখলে থাকা কার্যালয় থেকে মিলেছে পঞ্চায়েতের কাগজপত্র থেকে শুরু করে রয়েছে বিভিন্ন দলিল। পঞ্চায়েতের কাগজপত্র, ত্রাণ সামগ্রী, ফাইল কী ভাবে ওই দলীয় কার্যালয়ে এল, তা নিয়েই উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, ২০২০ সালে সিপিআইএমের এই পার্টি অফিসটি তৃণমূল কংগ্রেস দখল করে নেয়। ফল বেরনোর পরে তৃণমূল কংগ্রেসের কাউকে না ডেকে তারা পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় বাম কর্মী সমর্থকদের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali