Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্য তথ্য কমিশনার নিয়োগে ৩ সদস্যের কমিটি গঠন, চেয়ারম্যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্য তথ্য কমিশনার নিয়োগে ৩ সদস্যের কমিটি গঠন, চেয়ারম্যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বির ঘোষাল, কলকাতা:রাজ্য তথ্য কমিশনে নতুন তথ্য কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। তথ্য কমিশনার নিয়োগের জন্য ৩ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। ২৭ অগাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির চেয়ারম্যান করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সদস্য হিসেবে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী তাপস রায়।

RTI Act-এর ১৫(৩) ধারা অনুযায়ী এই কমিটি প্রার্থীদের শর্টলিস্ট করে রাজ্যপালের কাছে নিয়োগের জন্য সুপারিশ করবে।

পশ্চিমবঙ্গ তথ্য কমিশন তৈরি হয়েছিল ২০০৫ সালের তথ্যের অধিকার আইনের আওতায়। ২০০৫ সালের ১২ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ২০০৬ সালের জানুয়ারিতে গেজেটে তা প্রকাশিত হয়। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার ক্ষেত্রে তথ্যের অধিকার আইনের আওতায় নাগরিকদের দ্বিতীয় আপিল ও অভিযোগের শুনানি করে এই কমিশন।

তথ্য কমিশনের শীর্ষ পদ স্টেট চিফ ইনফরমেশন কমিশনারের পদটি ১০ এপ্রিল ২০২৬ থেকে খালি। এর আগে বীরেন্দ্র ১০ এপ্রিল ২০২৩ থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্টেট চিফ ইনফরমেশন কমিশনারের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, তথ্য কমিশনার পদেও গত কয়েক বছরে একাধিক পরিবর্তন হয়েছে। ২০২২ সালে বীরেন্দ্র এবং নবীন প্রকাশ তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব নেন। নবীন প্রকাশ ১৬ সেপ্টেম্বর ২০২৫ পদ থেকে অবসর নেন। ২০২৫ সালের জুনে ড. মৃগাঙ্ক মাহাতো এবং সঞ্চিতা কুমারকে নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল।

তবে চলতি বছরেই সঞ্চিতা কুমার পদত্যাগ করেন। ২৫ অগাস্ট ২০২৬ রাজ্যপাল তাঁর পদত্যাগ গ্রহণ করেন। ফলে তথ্য কমিশনে নতুন নিয়োগের প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর আগেই ২৯ জুন তথ্য কমিশনার পদে নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর।

এই পরিস্থিতিতে এবার আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে তাঁদের নাম রাজ্যপালের কাছে সুপারিশ করবে তিন সদস্যের কমিটি। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন মন্ত্রীর সমন্বয়ে এই কমিটি গঠন RTI আইনের নির্ধারিত কাঠামো মেনেই হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali