Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রামনামী সমাজের প্রেরণায় থিম 'নিশান', এবছরের পুজোয় সবাইকে চমকে দিতে প্রস্তুত চালতাবাগান, সঙ্গে 'দুর্গা পুজো কানেক্ট' অ্যাপের ঘোষণা

রামনামী সমাজের প্রেরণায় থিম 'নিশান', এবছরের পুজোয় সবাইকে চমকে দিতে প্রস্তুত চালতাবাগান, সঙ্গে 'দুর্গা পুজো কানেক্ট' অ্যাপের ঘোষণা

লকাতা: এক চিহ্ন, যা বহন করে বিশ্বাসের ইতিহাস- সেই ভাবনা থেকেই এবার মণ্ডপ সাজাচ্ছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটি। সম্প্রতি তাদের ৮৪তম দুর্গাপুজোর থিম হিসেবে 'নিশান - দ্য মার্ক'-এর ঘোষণা করেছে উত্তর কলকাতার এই পুজো কমিটি। সঙ্গে প্রকাশিত হল পণ্ডিত বিশ্বমোহন ভাটের বিশেষভাবে তৈরি একটি সুরের থিম এবং শীঘ্রই আসতে চলা দুর্গা পুজো কানেক্ট অ্যাপেরও ।

এটি একটি বিশ্বব্যাপী ডিজিটাল উদ্যোগ, যা দুর্গাপুজোকে ২০২১ সালে ইউনেস্কো যাকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করেছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত, উদ্যোক্তা, প্রবাসী বাঙালি ও অনুরাগীদের কাছে তা পৌঁছে দেবে।

ছত্তিশগড়ের রামনামী সমাজের প্রবীণেরা এদিন অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । রামনামীরা হলেন একটি ভক্তি-সম্প্রদায়, যাঁদের সদস্যরা সারা শরীরে রামনাম অঙ্কন করে থাকেন । মন্দিরের দরজায় প্রবেশাধিকার না পাওয়ার শান্তিপূর্ণ উত্তর হিসেবে ১৮৯০-এর দশকে এই রীতির সূচনা হয়েছিল। রামনামী সমাজ ছত্তিশগড়ের একটি ভক্তি-সম্প্রদায়, যাদের প্রতিষ্ঠা ১৮৯০-এর দশকে। এর সদস্যরা আজীবন ভক্তির অঙ্গীকার হিসেবে এবং জাতিভিত্তিক বহিষ্কারের শান্তিপূর্ণ উত্তর হিসেবে সারা শরীরে রামনাম অঙ্কিত করেন। তাঁরা প্রতি বছর ভজন মেলায় একত্রিত হন এবং রামচরিত মানস পাঠ করেন। রামনামীরা একটি ভক্তি-সম্প্রদায়, কোনও জনজাতি নয়।

কলকাতায় সম্প্রতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণাগুলি করেন চালতাবাগান দুর্গাপুজোর চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া। উপস্থিত ছিলেন গ্র্যামি জয়ী ও পদ্মভূষণ পন্ডিত বিশ্বমোহন ভাট, শিশির বাজোরিয়া এবং অন্যান্য বিশিষ্টজনেরা।

সন্দীপ ভুতোরিয়া এদিন বলেন, "থিম, সঙ্গীত, রামনামী সমাজের উপস্থিতি এবং দুর্গা পুজো কানেক্ট অ্যাপ - এগুলি আলাদা আলাদা ঘোষণা নয়, একটিই ভাবনা। এ হল বিশ্বাস, পবিত্র লিখন ও ধ্বনির উদযাপন, এবং বিশ্বজুড়ে ভক্তদের যুক্ত করার একটি সেতু। 'নিশান' হল সেই চিহ্ন যা লেখা হয় । সঙ্গীত রচনা সেই চিহ্ন যা শোনা যায় । রামনামী সমাজ জীবন্ত প্রমাণ যে নিষ্ঠার সঙ্গে আঁকা একটি চিহ্ন সেই সবকিছুকেই অতিক্রম করে টিকে থাকতে পারে, যা দিয়ে তার বাহকদের সরিয়ে রাখার চেষ্টা হয়েছিল । আর সঙ্গে অ্যাপ হল প্রযুক্তির আধুনিক চিহ্ন। বিষয়টি আসলে এই - ত্বকে কালি, বাতাসে ধ্বনি, উত্তর কলকাতার এক গলিতে মাটি ও কাঠামো (প্রতিমা), এবং বিশ্বজোড়া যোগাযোগ।''

চালতাবাগান দুর্গাপুজো কমিটি এই ভাবনাকে যে ভাবে বর্ণনা করেছে, তা হল - 'অক্ষর থেকে আকার'।

২০২৬-এর পুজোর থিম 'নিশান'-এর পরিকল্পনা করেছেন শিল্পী অদিতি চক্রবর্তী । যাঁর কাজ ধারাবাহিকভাবে জাতীয় চিত্রের প্রান্তে থাকা সম্প্রদায়গুলিকে কেন্দ্র করে আবর্তিত হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali