Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sai Sudarshan Hit Wicket: 'গলতি সে মিসটেক'- একই ভুল পরপর দু'বার, সাই সুদর্শনের হিট উইকেট দেখে বোলতি বন্ধ চিয়ার লিডারদেরও, ভাইরাল

Sai Sudarshan Hit Wicket: 'গলতি সে মিসটেক'- একই ভুল পরপর দু'বার, সাই সুদর্শনের হিট উইকেট দেখে বোলতি বন্ধ চিয়ার লিডারদেরও, ভাইরাল

Sai Sudarshan Hit Wicket: কী হচ্ছেটা কী! একজন বিশ্বস্ত ব্যাটার। ব্যাট হাতে এবারের আইপিএলে ফর্মে রয়েছেন। এই নিয়ে নবম অর্ধশতরান করলেন। করেছেন ৭০০-র ওপর রান কিন্তু এ কী গণ্ডগোল ধরেছে তার। গতবার তিনি কাট শটে আউট হয়েছিলেন, এবার রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে হিট উইকেট হলেন স্কোয়ার ড্রাইভে।

বি সাই সুদর্শন এই স্কোয়ার শটগুলিতে এত জোরে ব্যাট ঘোরাচ্ছেন যে ব্যাট আবারও তাঁর হাত ফসকে গিয়ে এবার সরাসরি উইকেটে পড়েছে। পরপর দুই ম্যাচে এমন অবিশ্বাস্য দুটি আউট কোনও ক্রিকেট ফ্যানই আগে কখনও দেখিনি। তিনি ৩২ বলে ৫৮ রান করে আউট হন। এদিন তিনি যখন ১২.৫ ওভারে জিটি-র সংগ্রহ ১ উইকেটে ১৬৭ রান।

এদিন সাই সুদর্শন ছন্দেই ছিলেন কিন্তু তারপরেও তার থেকে হিট উইকেট হওয়ার মতো মারাত্মক ভুলটি করে ফেলেন। গোটা মাঠের সঙ্গে এদিন চিয়ারলিডাররাও হতবাক হয়ে যান।

দেখুন ভিডিওটি

এদিকে এর আগের দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুজরাট টাইটান্স যখন রান তাড়া করছিল তখন সাই সুদর্শন হিট উইকেট হয়েছিলেন। এদিনের ম্যাচের তৃতীয় ওভারেই সাই সুদর্শন আউট হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল এক অদ্ভুত উপায়ে।

একটি ক্লিন কাট শট খেলার পর তাঁর হাত থেকে ব্যাট ফসকে গিয়ে স্টাম্পে আঘাত করে। এই ঘটনার ফলে তিনি আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার হিট উইকেটে আউট হওয়ার কৃতিত্ব অর্জন করেন, যার প্রথমটিও ২০২২ সালে উড়ে আসা ব্যাটের কারণেই হয়েছিল। ৯ বলে ১৪ রান করে তাঁর বিদায়, রেকর্ড গড়া রান তাড়া করার ম্যাচে জিটিকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য টপ-অর্ডার অ্যাঙ্কর থেকে বঞ্চিত করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali