কলকাতা:বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়িকা। বহু বছর টলিউডে রাজত্ব করেছেন। তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিতের নায়িকা শতাব্দী রায়। তাঁর একের পর এক হিট সিনেমা রয়েছে। একান্ত আপন, গুরুদক্ষিণা, আপন আমার আপন, মান মর্যাদা, অন্তর্ধান, তুমি যে আমার, লাঠি, মায়ার বাঁধন সহ আরও বহু বহু হিট বাংলা ছবির নায়িকা তিনি।
করেছেন ছবি পরিচালনাও। অভিনয়-পরিচালনার পাশাপাশি তিনি লেখিকা। নিজের লেখা গল্প-কবিতা রয়েছে তাঁর। অপূর্ব কবিতা পাঠ করেন শতাব্দী রায়।
সঙ্গে আবার দীর্ঘদিনের রাজনীতিক তিনি। ১৫ বছর তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। মাঝে রাজনৈতিক কাজের কারণে তিনি বড়পর্দা থেকে দূরে থাকলেও কামব্যাক করেছেন। এখন তো তিনি আবার সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়।
সুন্দরী নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কোনও বিতর্ক বা গসিপ শোনা যায়নি। ২০০১-এ মৃগাঙ্ক ব্যানার্জির সঙ্গে বিয়ে হয় নায়িকার। রয়েছে দুই সন্তান। তাঁদের নিয়ে সুখের সংসার শতাব্দীর। এই বছর বিয়ের ২৫ বছর পার করেছেন নায়িকা। সেই নিয়ে মিষ্টি একটি পোস্ট করেছেন নিজেই। লিখেছেন, "২৬ বছর। অনেকগুলো দিন, অনেকগুলো সপ্তাহ, অনেকগুলো ঘণ্টা। এতগুলো বছর বেঁচে থেকে সম্পর্ককে বাঁচিয়ে রাখা কঠিন কাজ, সহজ নয় কিন্তু। এর মধ্যে এক মজা আছে, সেই মজাতেই ভালোবেসে এতগুলো বছর কাটিয়ে দিলাম একসাথে,আমি ও আমরা।"
মৃগাঙ্ক ছাড়া তাঁর জীবনে অন্য কোনও পুরুষের কথা শোনা যায়নি। যদিও সেই কথা অভিনেত্রী নিজেই স্বীকার করে নেন। নিজে স্পষ্ট জানান যে এক গায়কের প্রেমে পড়েছিলেন তিনি। সেই গায়কও ছিলেন বাঙালি। কিন্তু কখনও তাঁকে সেই কথা বলেননি নায়িকা। বহু বছর পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই প্রেমের খবর প্রকাশ্যে আনেন নায়িকা। কারণ কথায় বলে না, গোপনও কথাটি রবে না গোপনে! নিজের মনের গোপন কথা, নিজেই প্রকাশ করেন অভিনেত্রী।
আপনারও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কে এই গায়ক? তিনি বলিউডের বিখ্যাত পরিবারের ছেলেও বটে! গেয়েছেন বহু হিট গান। যার মধ্যে অন্যতম, বড়ে আচ্ছে লগতে হ্যায়…
বুঝতে পারছেন তো, কার কথা বলা হচ্ছে? তিনি কিশোর কুমার-রুমা গুহঠাকুরতার সুপুত্র বিখ্যাত গায়ক অমিত কুমার। তাঁর প্রেমে পড়েছিলেন শতাব্দী রায়। অমিত কুমার বহু হিট গান উপহার দিয়েছে বলিউড এবং অন্যান্য ভাষায়।

