Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
SD Burman-RD Burman Songs: এসডি বর্মন-আরডি বর্মনের গানে মঞ্চ মাতাবেন তাবড় সঙ্গীতশিল্পীরা, দুঃস্থ শিশুদের সাহায্যে যাবে অর্থ

SD Burman-RD Burman Songs: এসডি বর্মন-আরডি বর্মনের গানে মঞ্চ মাতাবেন তাবড় সঙ্গীতশিল্পীরা, দুঃস্থ শিশুদের সাহায্যে যাবে অর্থ

লকাতা: 'গানে ফিউশন' সিজন ৪ এ এবার'বার্মেনিয়া': এস.ডি.-আর.ডি.বর্মনের গান নিয়ে এক মঞ্চে ঊষা উত্থুপ, শুভেন চট্টোপাধ্যায়, রূপঙ্কর, অণ্বেষা, পোর্শিয়া, গৌরব। গানের গল্পে থাকছেন মীর। হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসার সাহায্যে যাবে এই অনুষ্ঠানের অর্থ।

কলকাতাবাসী এক অনন্য সঙ্গীত-যাত্রার সাক্ষী হতে চলেছে, 'অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর' (Algos Events & Decor)-র এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে, 'বার্মেনিয়া' এস.ডি.

বর্মন এবং আর.ডি. বর্মনের কালজয়ী সঙ্গীত-ঐতিহ্যকে উদযাপন করবে-যার মাধ্যমে উঠে আসবে তাঁদের বিখ্যাত সব সুর ও অবিস্মরণীয় সব কাহিনি। প্রখ্যাত বাচিক শিল্পী ও পারফর্মার 'মীর' মঞ্চে জাদুকরী পরিবেশনা উপহার দেবেন, তিনি কিংবদন্তি বর্মন-দ্বয়ের জীবন ও সঙ্গীত-যাত্রার আকর্ষণীয় ও স্মরণীয় বেশ কিছু ঘটনার কথা তুলে ধরবেন।

আরও পড়ুন Actress AI Video: নায়িকার বিকৃত 'ভুয়ো AI ভিডিও' ছড়াতেই চাঞ্চল্য, মুখ খুললেন শালিনী

এই সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা-পদ্মভূষণ ঊষা উত্থুপ, পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অন্বেষা দত্ত গুপ্ত, গৌরব সরকার এবং পোর্শিয়া সেন। তাঁরা কলকাতার সঙ্গীতপ্রেমীদের সামনে বর্মন-পরিবারের সেই চিরসবুজ সুরগুলোকে জীবন্ত করে তুলবেন।

গত ২৭ বছর ধরে, 'অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর' পূর্ণ দায়িত্ববোধ, পেশাদার নিষ্ঠা এবং গ্রাহক-সন্তোষের সঙ্গে স্মরণীয় সব অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কেবল বিনোদনই নয়, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্রততেও এই সংস্থাটি সর্বদা বিশ্বাসী। এই দুই কিংবদন্তি শিল্পীর সৃষ্টি মন ছুঁয়ে যায়। তাঁদের অফুরান সুরের ভান্ডার যেন থেরাপির কাজ করে। মন ভাল রাখে। আর যাঁদের হৃদয়জনীত অসুখ, তেমন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে চিকিৎসার সুবিধা নিয়ে হাজির এই উদ্যোগ।

আয়োজক সংস্থার কর্ণধার দেবাশীষ সাহা জানালেন,"গত তিনটি সিজন ধরে, 'গানে ফিউশন' জটিল হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসায় সহায়তা করে আসছে। 'বার্মেনিয়া'-র মাধ্যমে 'অ্যালগোস' আবারও সঙ্গীত ও মানবতাকে একসূত্রে বাঁধছে-কলকাতাবাসিকে আমন্ত্রণ জানাচ্ছে কিংবদন্তিদের সুরের উদযাপনে শামিল হতে, এবং একই সাথে একটি মহৎ উদ্দেশ্যে অবদান রেখে অসহায় শিশুদের জন্য আশার আলো জাগিয়ে তুলতে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali