কলকাতাঃ চলতি মাসের প্রথম সপ্তাহেই টানা তিন দিন ছুটি সরকারি কর্মচারীদের, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা, পড়ুয়াদের। বৃহস্পতিবার অফিস বা স্কুল করে ফেলতে পারলেই হল, রাতের ট্রেনে বা বাসে বা গাড়িতে তিন দিনের জন্য বেরিয়ে পড়তে পারবেন পছন্দের ডেস্টিনেশনে। শুধু এখানেই শেষ নয়, এই সেপ্টেম্বরে পড়েছে জন্মাষ্টমী।
সরকারি তালিকা হিসেবে List-I (Public Holidays in 2026 under the N. I. Act) ৪ সেপটেম্বর জন্মাষ্টমী শুক্রবার। তাই বৃহস্পতিবার স্কুল, কলেজ করে বেরিয়ে পড়তে পারেন টানা ৩ দিনের ছুটিতে। একটানা স্কুল, কলেজ ছুটি। রাজ্যে সরকারি অফিসও বন্ধ। তাই চলতি মাসেই একটানা অবসর কাটানোর সুযোগ পাবেন রাজ্য সরকারি কর্মীরা ও স্কুল, কলেজের পড়ুয়ারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রয়েছে ছুটি। তাই হাতে সময় কম, প্ল্যান করে নিন।
অন্যদিকে, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি থাকবে। রাজ্য সরকারের ২০২৬ সালের ছুটির তালিকার List-II (Holidays under the order of State Government)-এ এই দিনটি ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে কিছু সরকারি অফিসে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি, যেসব স্কুলে কম্পিউটার, আইটিআই প্রশিক্ষণ বা ভোকেশনাল কোর্স চালু রয়েছে, সেখানেও বিশ্বকর্মা পুজো হতে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সরঞ্জাম বা যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেখানে ঐতিহ্য মেনে বিশ্বকর্মা পুজো আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরের মাসে দুর্গাপুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব। তখন টানা ছুটি থাকবে কিছুদিন। তার আগে এই ৩দিনের ছুটিতে টুক করে ঘুরে আসুন সপরিবারে বা বন্ধুদের সঙ্গে।

