Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু জনগণনা, বাড়ি বাড়ি গিয়ে 'সেন্সাস' শুরু কবে,  কী ভাবে হবে? কারা করবে? জেনে নিন জরুরি আপডেট

শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু জনগণনা, বাড়ি বাড়ি গিয়ে 'সেন্সাস' শুরু কবে, কী ভাবে হবে? কারা করবে? জেনে নিন জরুরি আপডেট

লকাতা: রাজ্যে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ডিজিটাল সেন্সাস বা জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া। শুক্রবার রাত ১২টা থেকেই অনলাইন পোর্টাল খুলে যাবে, যেখানে নাগরিকরা নিজেরাই নিজেদের এবং পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন।

কলকাতায় ডিজিটাল জনগণনায় সেলফ এনুমারেশনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, শহরের ৫৫ লক্ষ বাসিন্দার মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ লক্ষ মানুষ যদি নিজেরাই অনলাইনে তথ্য নথিভুক্ত করেন, তাহলে পরবর্তী পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ অনেক সহজ হবে।

এই কাজে মোট ৮,১০৫ জন গণনাকারী এবং ১,৪০০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ইতিমধ্যেই তাঁদের দুটি দফার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ডিজিটাল জনগণনায় সাধারণ মানুষকে উৎসাহিত করতে স্কুল পড়ুয়াদেরও যুক্ত করা হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবে। প্রায় ৮০০টি বেসরকারি এবং ৭০০টি সরকারি স্কুলে আবেদন জানানো হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে ১০টি পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেলফ এনুমারেশন সম্পর্কে সচেতন করার দায়িত্ব দেওয়া হবে।

বহুতল আবাসনগুলিতে যাতে বাসিন্দারা নিজেরাই সেলফ এনুমারেশন করেন, সেই উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার প্রত্যেক কর্মীর জন্য সেলফ এনুমারেশন বাধ্যতামূলক করা হয়েছে। বস্তি ও কলোনি এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এছাড়া কলকাতার প্রতিটি বরোতে একটি করে হেল্প ডেস্ক থাকবে, যেখানে নাগরিকরা প্রয়োজনীয় সহায়তা পাবেন। নাগরিকরা https://se.ce.gov.in পোর্টালে লগ-ইন করে সেলফ এনুমারেশন সম্পূর্ণ করতে পারবেন। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি ১১ সংখ্যার সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে। পরে গণনাকারী বাড়িতে এলে সেই আইডি দেখালেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali