কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম। সোমবার গভীর রাতে ডিলিটেড নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ জুড়ে অসংখ্য নাম বাদ পড়ছে।
কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮।
কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪। দুই কলকাতা জুড়েই একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
কলকাতা উত্তরের কেন্দ্র
১.কাশিপুর-বেলগাছিয়া
২. শ্যামপুকুর
৩. মানিকতলা
৪. জোড়াসাঁকো
৫. এন্টালি
৬. বেলেঘাটা
৭. চৌরঙ্গী
কলকাতা দক্ষিণের কেন্দ্র
১.কসবা
২. বেহালা পূর্ব
৩. বেহালা পশ্চিম
৪. কলকাতা বন্দর (Kolkata Port)
৫. ভবানীপুর
৬. রাসবিহারী
৭. বালিগঞ্জ
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিলিটেড নামের তালিকা প্রকাশ করেছে কমিশন। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। জেলা অনুযায়ী, বাদ পড়া নামের তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদে বাদ পড়েছে সবচেয়ে বেশি নাম।
সবচেয়ে বেশি ভোটার ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদে। সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে ঝাড়গ্রামে। মুর্শিদাবাদে, ১১০১১৪৫৪ সংখ্যক ভোটার বিচারাধীন এবং ৪৫৫১৩৭ সংখ্যক ভোটার ডিলিটেড। জানা গিয়েছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে।

