Dailyhunt
SIR Supplementary Voter List: নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা...প্রচুর বাদ! নাম কাটা অর্ধেকের কাছাকাছি বিবেচনাধীনের, ঠিক কত দাঁড়াল রাজ্য়জুড়ে অবৈধ ভোটারের সংখ্যা?

SIR Supplementary Voter List: নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা...প্রচুর বাদ! নাম কাটা অর্ধেকের কাছাকাছি বিবেচনাধীনের, ঠিক কত দাঁড়াল রাজ্য়জুড়ে অবৈধ ভোটারের সংখ্যা?

লকাতা:গত সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিঠি লিখে জানিয়েছিলেন, এদিন রাতের মধ্যেইভ অ্যাডজুডিকেশন অর্থাৎ, বিবেচনাধীনের আওতায় থাকা সমস্ত মামলার নিষ্পত্তি হয়ে যাবে। সেই মতো, সোমবার গভীর রাতে মিটল সেই বিরাট কাজ। বিচারবিভাগীয় আধিকারিকদের নিরলস পরিশ্রমে ফলে রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীনে থাকা অভিযোগের নিষ্পত্তি হল।

৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে বলে কমিশনের তথ্য বলছে। এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন কে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। রাজ্য়জুড়ো ভোটার তালিকা থেকে বাদ মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ টি নাম, অর্থাৎ, প্রায় ১ কোটির কাছাকাছি।

উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা,কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। বিচারাধীনে মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি অভিযোগের সংখ্যা ছিল। সংখ্যাটা ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন। তার মধ্যে বৈধ ভোটার প্রমাণিত হয়েছেন, ৬ লক্ষ ৩৩ হাজার ৬৭১ জন। অবৈধ ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন।

এরপরেই রয়েছে মালদহ জেলা। সেখানে বিবেচনাধীন ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জনের মধ্যে বৈধ ভোটার হয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন। অবৈধ ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন।

নদিয়া জেলায় বিবেচনাধীন ছিলেন ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ জন। তার মধ্যে বৈধ ভোটার হয়েছে ৫৯ হাজার ৩১৪, বাদ গেছে ২ লক্ষ ০৮ হাজার ৬২৬।

উত্তর ২৪ পরগনায় মোট বিবেচনাধীন ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ জনের মধ্যে বৈধ ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ০৭৭, অবৈধ ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন।

দক্ষিণ ২৪ পরগনায় মোট বিবেচনাধীন ৫ লক্ষ ২২ হাজার ০৪২, বৈধ ভোটার ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯, অবৈধ ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জন।

পূর্ব বর্ধমানে মোট বিবেচনাধীন ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৯। বৈধ ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৫৪০ জন, অবৈধ ২ লক্ষ ০৯ হাজার ৮০৫ জন।

উত্তর দিনাজপুর মোট বিবেচনাধীন ৪ লক্ষ ৮০ হাজার ৩৪১, বৈধ ৩ লক্ষ ০৩ হাজার ২৬১, অবৈধ ১ লক্ষ ৭৬ হাজার ৯৭২ জন।

প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন। নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন- দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে 'সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স' নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali