কলকাতা: হামিম মণ্ডলের জঙ্গি যোগে গ্রেফতার হয়েছে আরও এক সহযোগী। সূত্রের খবর, ধৃত আদিত্য সিং ওরফে রাজু হামিম মণ্ডলের সহযোগী। উমেশ রাই এবং তার ছেলেকে হানিট্রাপ করার যে পরিকল্পনা করা হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিল আদিত্য সিং।হাওড়া বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিংকে।
এই ব্যক্তিই হামিমকে উমেশ রাইয়ের ছেলের ছবি ও তথ্য দেয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, 'ইনস্টা লাভার্স' নামে সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিচয় দিত অর্পিতা সরকার ও হামিম মণ্ডল। এমনটাই খবর STF সূত্রে। তদন্তকারীদের নজরে এসেছে, সম্প্রতি দু'জনের কলকাতা সফর। সূত্রের খবর, কোনও সম্ভাব্য অপারেশনের আগে কলকাতায় এসে তাঁরা রেকি করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উমেশ রাই সংক্রান্ত কোনও তথ্য সংগ্রহের চেষ্টা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায়। এই রেকির উদ্দেশ্য কী ছিল, কার নির্দেশে তাঁরা কাজ করছিল এবং এর পিছনে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে STF। অর্পিতা-হামিমের মোবাইল, চ্যাট, ইলেকট্রনিক ডিভাইস এবং গতিবিধির তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এরইমধ্যে হামিম ও অর্পিতাকে অফিসে জিজ্ঞেসাবাদ করল NIA। ৩ সদস্যের NIA দল শুরু করেছে জিজ্ঞাসাবাদ। গতকাল রবিবারই এক দফা জিজ্ঞেসাবাদ করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই হামিম-অর্পিতা জঙ্গি যোগ মামলায় UAPA ধারা যুক্ত করার পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে NIA র ৩ সদস্যের আধিকারিকরা। গতকাল প্রায় ২ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সূত্রের খবর, দেশবিরোধী কার্যকলাপে তাদের কী মোটিভ ছিল এবং তাদের পিছনে কারা যুক্ত ছিল পাকিস্তানের যে হ্যান্ডলারদের নাম উঠে আসছে তারা কারা, মূলত এই বিষয়েই চলে জিজ্ঞাসাবাদ।
জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে গত শনিবার গ্রেফতার করেছে বেঙ্গল STF। আইজি গৌরব শর্মা এই প্রসঙ্গে জানান, এক সিনিয়র রাজনীতিবিদ, ও তাঁর ছেলেকে এক্সটরশনের জন্য হানি ট্র্যাপের চেষ্টা করেছিল অভিযুক্ত অর্পিতা। পাশাপাশি, অর্পিতা-হামিমের ঘটনায় ল্লির আন্দোলনে পুলিশের পোশাক জোগাড় করে নাশকতার ছকের যোগও পাওয়া গিয়েছে বলেই আইজি। তিনি বলেন, ''কয়েকদিন আগে আমরা খবর পাই, একজন সিনিয়র রাজনীতিবিদ, ও তার ছেলেকে এক্সটরশন এর জন্য হানি ট্র্যাপের চেষ্টা চলছে। খোঁজ নিয়ে জানলাম এই হ্যান্ডেল চলছে অর্পিতা নামে, সাহেবগঞ্জ থেকে। তার আরও খোঁজ নিয়ে জানলাম, এর সঙ্গে যোগাযোগ রয়েছে, হামিমের, তাকে আমরা গ্রেফতার করলাম''।

