কলকাতা: পশ্চিমবঙ্গের চলতি শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুখবর। অর্থের অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সেই লক্ষ্যেই ভারত সরকারের কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ কলকাতার লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে। এই প্রকল্পে প্রথম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীরা বছরে ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন।
আবেদন করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)-এর মাধ্যমে।
স্কলারশিপের সংক্ষিপ্ত তথ্য
স্কলারশিপ প্রদানকারী সংস্থা: লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কলকাতা (কেন্দ্রীয় শ্রম মন্ত্রক)
বৃত্তির পরিমাণ: বছরে ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা
কারা আবেদন করতে পারবেন: প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীরা
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের পোর্টাল: ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল
কোন শ্রেণিতে কত টাকা স্কলারশিপ?
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন স্তরের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ আলাদা।
প্রথম থেকে চতুর্থ শ্রেণি: ১,০০০ টাকা
পঞ্চম থেকে অষ্টম শ্রেণি: ১,৫০০ টাকা
নবম শ্রেণি: ২,০০০ টাকা
দশম শ্রেণি: ২,০০০ টাকা
একাদশ ও দ্বাদশ শ্রেণি: ৩,০০০ টাকা
আইটিআই (ITI): ৬,০০০ টাকা
পলিটেকনিক: ৬,০০০ টাকা
ডিগ্রি (গ্র্যাজুয়েশন): ৬,০০০ টাকা
প্রফেশনাল কোর্স: ২৫,০০০ টাকা
কারা আবেদন করতে পারবেন?
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে-
ভারত সরকার স্বীকৃত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা সরকার অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে।
প্রি-ম্যাট্রিক স্কলারশিপের জন্য প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য একাদশ শ্রেণি থেকে সাধারণ ডিগ্রি এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে কর্মরত বা নিবন্ধিত বিড়ি শ্রমিক অথবা সিনেমা শ্রমিকের সন্তান হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-
১. ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. OTR অপশনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
৩. রেজিস্ট্রেশনের সময় eKYC এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক।
৪. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
৫. নিজের শ্রেণি অনুযায়ী Pre-Matric অথবা Post-Matric স্কিম নির্বাচন করুন।
৬. আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য, বাবা বা মায়ের শ্রমিক কার্ডের বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৭. প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
৮. সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র সাবমিট করুন।
আবেদনের গুরুত্বপূর্ণ সময়সীমা
প্রি-ম্যাট্রিক স্কলারশিপ
আবেদন শুরু: ১ জুন, ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৬
আবেদন সংশোধনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
INO Level Verification: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
আবেদন শুরু: ১ জুন, ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৬
আবেদন সংশোধনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৬
INO Level Verification: ১৫ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৬

