অর্ণব হাজরা, কলকাতা: এক যুগ পর জেলমুক্তি 'সারদা সম্রাট' সুদীপ্ত সেনের। বারাসতে ২টি মামলায় আটকে ছিলেন জেলে। এই দুই মামলাতেই জামিন মঞ্জুর বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ডিভিশন বেঞ্চের। গত ১২ বছর ১১ মাস ধরে হেফাজতে রয়েছেন সুদীপ্ত সেন। ২০১৩ সালের মার্চ মাসে উত্তর ভারত থেকে গ্রেফতার হন সুদীপ্ত সেন এবং সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়।
তার বিরুদ্ধে সিবিআই মামলা ছিল ৭৬ টি। এজেন্সির সব মামলায় আগেই জামিন পান সুদীপ সেন। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন।
সব মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। ১২ বছর ১১ মাস জেল রয়েছেন তিনি।
অবশেষে ১৩ বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করে, তাঁকে রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় জামিন দিয়েছে। ফলে তাঁর জেল থেকে বেরোনোর কোন আইনি বাধা রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। বৃহস্পতিবার সম্ভবত জেল থেকে ছাড়া পাবেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন।
সিবিআই ৭৬টি মামলা হাতে নেয়। তারা সব মিলিয়ে চারটে মামলা দায়ের করে। বাকিগুলোয় রাজ্য পুলিশ চার্জশিট দেয়। সেই চার মামলায় জামিন পেয়ে যান সুদীপ্ত সেন। বেল বন্ড জমা দেন তিনি। রাজ্য পুলিশের হাতে থাকা ৩০৮টি মামলার ২টো আটকে ছিল। বারাসত থানার ২টি মামলায় শেষপর্যন্ত জামিন হল সুদীপ্ত সেনের।
তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সব ঠিক থাকলে আগামিকাল, বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন চিটফান্ড কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন।

