২০১৩ সালে জম্মু কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হয়েছিলেন। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন।
১২ বছর ১১ মাস ১৫ দিন জেলে ছিলেন সারদা কর্তা। প্রথমে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেও পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রাজ্যে মোট ৩৮৯টি মামলা দায়ের হয়েছিল সারদা কর্তার বিরুদ্ধে। এর মধ্যে ৭৬টি মামলার তদন্ত করে সিবিআই। সর্বশেষ বারাসত আদালতের দুটি মামলায় জেলবন্দি ছিলেন সারদা কর্তা। আজ সেই দুটি মামলাতেও সুদীপ্ত সেন জামিন পাওয়ায় জেল মুক্তি ঘটছে সুদীপ্ত সেনের।
জেলে থাকাকালীন একবার সেরিব্রাল স্ট্রোকেও আক্রান্ত হন সুদীপ্ত সেন। তার পর থেকেই জেলেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এ দিন জামিন দিলেও তাঁকে একাধিক শর্ত দিয়েছে আদালত।
এক নজরে দেখে নেওয়া যাক সারদা কর্তাকে কী কী শর্তে জামিন দিল আদালত-
১. কোনও ভুঁউফোড় সংস্থার হয়ে বাজার বা মানুষের কাছ থেকে টাকা তুলতে পারবে না।
২. কোনও অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
৩. অর্থলগ্নি সংস্থায সংযুক্তি দেখা গেলে জামিন খারিজ হয়ে যাবে।
৪. পাসপোর্ট জমা রাখতে হবে।
৫. রাজ্যের বাইরে বেরোতে পারবেন না।

