Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সুরেন্দ্রনাথে টাকার পাহাড় ! কলেজে টাকা কোথা থেকে আসত? বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

সুরেন্দ্রনাথে টাকার পাহাড় ! কলেজে টাকা কোথা থেকে আসত? বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা:সুরেন্দ্রনাথ কলেজে কার বেডরুম? কলেজের ভিতর দু'টি এসি বেডরুম। কলেজে বেডরুমে অ্যাটাচড টয়লেট। ঘরের চাবি থাকত তৃণমূল নেতাদের কাছে। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। কাঠগড়ায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়।

কলেজের আলমারিতে উঁইয়ে খাওয়া টাকা উদ্ধার। ইউনিয়ন রুমে কীভাবে লক্ষ লক্ষ টাকা? ব্যাগ উদ্ধার করে তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশের।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় বছর চারেক আগে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন তিনি জামিনে মুক্ত। তবে তৃণমূলের সঙ্গে আর সম্পর্ক নেই তাঁর। গ্রেফতার হওয়ার পর পার্থকে সাসপেন্ড করেছিল তৃণমূল। জামিনে ছাড়া পাওয়ার পর তৃণমূল তাঁকে ফিরিয়ে নেয়নি। ছাব্বিশের নির্বাচনে হেরে ক্ষমতা হারিয়েছে তৃণমূল। সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা দেখার পর বিস্ফোরক সব তথ্যই দিলেন পার্থ চট্টোপাধ্যায় ।

সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়। ইউনিয়ন রুমের আলমারিতে উঁইয়ে খাওয়া নোটের গোছা। কলেজ থেকে চাষের মাঠ। যে দিকে চোখ যায় শুধুই টাকা। গোছা গোছা নোট। কাঁড়ি কাঁড়ি টাকা। সবই উঁইয়ে খাওয়া। মঙ্গলবার এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে। লক্ষ লক্ষ টাকা…কে জানে কবে থেকে পড়ে এই আলমারির কোনে !

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের নামে কলেজ। কলকাতার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার ইউনিয়ন রুমের আলমারি খুলতেই সবার চোখ কপালে। গোছা গোছা নোট। সবই উঁইয়ে খাওয়া। কলেজের ইউনিয়ন রুমে এত টাকা এল কীভাবে? এই টাকার মালিক কে? উত্তর খুঁজছে মুচিপাড়া থানা। বিজেপি নেতা সজল ঘোষের মতে, ''কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতিবছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এর পিছনে পুরো মাথা 'দাদা-বউদি'। তবে না বিরিয়ানি নয়। সুদীপ-নয়না।''

তৃণমূল জমানায় বারবারই সামনে এসেছে টাকার পাহাড়। ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৪৯ কোটি টাকা । ব্যবসায়ী আমির খানের গার্ডেনরিচের বাড়ি থেকে মেলে ১৯ কোটি টাকা । চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের হাওড়ার ফ্ল্যাট থেকে মেলে ৮ কোটি টাকা।

টাকা মাটি…মাটিতে টাকা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যর পাট খেতে পোঁতা ছিল বস্তা বস্তা টাকা। ২৭ মে সেই টাকার বস্তা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ। লাগামছাড়া দুর্নীতি। অঢেল টাকা। টাকার পাহাড়। ফ্ল্যাট…পাটখেত…এবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali