Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Susmita Roy Delivery Shares Video from Hospital: ডেলিভারির আগে চোখে জল সুস্মিতার, কেবিনে শুয়ে স্বামীর সামনে আবেগঘন অভিনেত্রী, দেখুন ভিডি

Susmita Roy Delivery Shares Video from Hospital: ডেলিভারির আগে চোখে জল সুস্মিতার, কেবিনে শুয়ে স্বামীর সামনে আবেগঘন অভিনেত্রী, দেখুন ভিডি

লকাতা:সারা জীবন অনেক সংগ্রাম করেছেন। লড়েছেন অর্থাভাবের সঙ্গে। নিজেই জানিয়েছেন বহু সাক্ষাৎকারে যে কলকাতায় এসে থাকার জায়গার অভাবে শিয়ালদহ স্টেশনেও রাত কাটাতেও হয়েছেন তাঁকে। সেই জায়গা থেকে ধীরে ধীরে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন এবং পায়ের তলার মাটি শক্ত করেছেন সুস্মিতা রায়।

বিভিন্ন বাংলা ধারাবাহিকে নিয়মিত তাঁকে দেখা গিয়েছে। এখন তিনি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত।

সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে। নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। ব্যবসার পার্টনার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি। এর আগে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীকে। সেই বিয়ে ভাঙার পর চক্রবর্তী পরিবারকে নিয়ে নানা অভিযোগ করেন সুস্মিতা। এর আগে ২০১৮-তে গর্ভবতী হয়েছিলেন সুস্মিতা। কিন্তু শেষ পর্যন্ত মা হতে পারেননি তিনি। শেষ মুহূর্তে তাঁর সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি। সেই শোক ভুলতে পারেননি অভিনেত্রী। বারবার সেই কথা বলেছেন। সব্যসাচীর সঙ্গে ডিভোর্সের পর আবার যখন বিয়ে করেন তিনি, তখন একটাই কথা বলেন যে, মা হতে চান তিনি। তাই আবার বিয়ে করেছেন।

কানাঘুষো শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন, তাঁর বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এবার তাঁর সেই সাধ পূরণ হয়েছে। সুস্মিতা মা হয়েছেন।

ডেলিভারির দু'দিন আগে তিনি ভর্তি হন হাসপাতালে। কারণ বাড়িতে তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন। নার্সিংহোমে যাওয়ার পর, চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি নিশ্চিন্ত ছিলেন।

আরও পড়ুন Susmita Roy Birthday at Pregnancy: বাচ্চার জন্ম হতেই পোস্ট করলেন নিজের জন্মদিনের ভিডিও, বিরাট ধুমধাম হয়েছিল শ্বশুরবাড়িতে, পায়েস খাইয়ে দেন স্বামী! দেখুন আপনারও

কেবিনে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী শুভাশিষ। তিনিই ভিডিও করছিলেন সুস্মিতার। ক্যামেরার সামন সুস্মিতা জানান যে মা হওয়ার আগের মুহূর্তে তিনি খুব আবেগতাড়িত। তাঁর কথায়, পাশের ঘরগুলো থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে, কাল আমি শুনতে পাব! এই বলতে বলতে তাঁর গলা বুজে আসে কান্নায়। আপাতত সন্তান ও মা দু'জনেই ভাল আছে। ছেলে নাকি মেয়ে, কী হয়েছে তাঁদের, তা এখনও জানানি সুস্মিতা ও শুভাশিষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali