Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Suvendu Adhikari: 'অনেক আগে থেকেই মেসেজ করেছিলাম,' শুভেন্দুর কাছ থেকে কী চাইলেন হুমায়ুন কবীর! বললেন, 'মানুষ মাত্রই...'

Suvendu Adhikari: 'অনেক আগে থেকেই মেসেজ করেছিলাম,' শুভেন্দুর কাছ থেকে কী চাইলেন হুমায়ুন কবীর! বললেন, 'মানুষ মাত্রই...'

লকাতা: নবান্নে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ সারলেন হুমায়ুন কবীর। যে সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক আলোচনা। প্রসঙ্গত, উসকানিমূলক মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে বিধানসভায় চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। হুমায়ুনের এক মন্তব্যের জেরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়।

সেই প্রসঙ্গের রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুর্শিদাবাদে গিয়ে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে এবং সমাবেশে যারা ডেকেছে তাদের আগে ধরা হবে। হুমায়ুনকে ২৫ বার ভেবে কথা বলার এবং নিজের মন্তব্য সংশোধন করার কড়া বার্তা দেন তিনি। এর পরে দেখা যায় হুমায়ুন কবীরকে একাধিক থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

'মেসেজ করেছিলাম'
এদিন হুমায়ুন কবীর জানান, ''মুখ্যমন্ত্রীকে অনেক আগে থেকেই মেসেজ করেছিলাম, যে ওঁর সঙ্গে একবার দেখা করতে চাই। উনি আমায় নবান্নে সময় দিয়েছিলেন। আমার সঙ্গে সন্ধে ৬টা নাগাদ দেখা হয়। মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে কথা হয়। ''

২৬ মে তিনি হুমায়ুন কবীরের বক্তৃতা নিয়ে ৩০ জুন শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিলেন। সেই কথা উল্লেখ করে নওদার বিধায়ক দাবি করেন,মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু সে কথা বলতেই পারেন, আর নিজের দলের মানুষের কাছে বক্তৃতা করার অধিকার তাঁরও রয়েছে।

বৈঠকে কী নিয়ে আলোচনা?

এমন রাজনৈতিক প্রেক্ষাপটের মাঝেই, রাজ্যের প্রশাসনিক প্রধানের সাথে হুমায়ুনের এই বৈঠক। যদিও আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন এবং আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু দাবি ও সমস্যা নিয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষ করে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট আবেদন রেখেছি:

১. নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণ।
২. রেজিনগর বিধানসভার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ।

​মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত আন্তরিকতার সাথে সমস্ত বিষয়গুলো শুনেছেন এবং জেলার উন্নয়নের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আমাদের এলাকার দাবিগুলোকে গুরুত্ব দিয়ে শোনার জন্য এবং সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মুর্শিদাবাদ জেলার প্রতিটি মানুষের অধিকার, অগ্রগতি ও উন্নয়নের জন্য আমাদের এই প্রচেষ্টা নিরলসভাবে চালিয়ে যাব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali